ইয়েমেনে বিদ্রোহীদের শেষকৃত্য অনুষ্ঠানে বিমান হামলায় নিহত ১৪০

বিদেশ ডেস্ক
০৯ অক্টোবর ২০১৬, ১১:০২আপডেট : ০৯ অক্টোবর ২০১৬, ১১:০৫
image

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের এক শেষকৃত্য অনুষ্ঠানে বিমান হামলায় অন্তত ১৪০ জন নিহত হয়েছেন। আহতের সংখ্যা পাঁচ শতাধিক। হামলার জন্য সৌদি আরবকে দায়ী করেছে বিদ্রোহী সরকার। রাজধানী সানায় এই হামলা চালানো হয় বলে এক জাতিসংঘ কর্মকর্তা জানিয়েছেন।

বিমান হামলার পর ঘটনাস্থল

ইয়েমেনে জাতিসংঘের মানবিক ত্রাণ বিষয়ক সমন্বয়কারী জ্যামি ম্যাকগোল্ডরিক এই ভয়াবহ হামলার নিন্দা জানিয়েছেন।

স্থানীয় সময় শনিবার বিকালে দেশটির আল-খামসিন সড়কে একটি হল রুমে বিমান হামলা চালানো হয় বলে জানা গেছে। তখন সেখানে হুথি বিদ্রোহী সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী গালাল আর-রাইশানের বাবার জানাযার নামাজ অনুষ্ঠিত হচ্ছিল। হামলার সময় সেখানে কয়েক হাজার মানুষ উপস্থিত ছিলেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বিদ্রোহী হুথি সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, ‘সৌদি আরবই ওই হামলা চালিয়েছে।’ তবে সৌদি কর্তৃপক্ষ তা অস্বীকার করেছে। তাদের দাবি, অন্য কেউ এই হামলা চালিয়েছে।

বিমান হামলার পর হতাহতদের নিয়ে যাওয়া হচ্ছে

আন্তর্জাতিক রেড ক্রস কমিটির কর্মকর্তা রিমা কামাল জানিয়েছেন, হাজার হাজার নিরস্ত্র মানুষের ওপর কয়েক দফা বিমান হামলা চালানো হয়। তিনি বলেছেন, ৩০০ লাশ বহন করার মতো প্রস্তুতি তার সংস্থা নিয়ে রেখেছে।

তিনি বলেছেন, হামলার পর উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের মর্মান্তিক দৃশ্য থেকে ‘ক্ষুব্ধ ও মর্মাহত’ হয়েছেন। তিনি এ হামলার তাৎক্ষণিক তদন্ত দাবি করেছেন।

হামলার প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্র জানিয়েছে, তারা আন্তর্জাতিক জোটকে সমর্থন কমানোর বিষয়টি এখনই পুনর্বিবেচনা করবে।

মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র নেড প্রাইস বলেছেন, “সৌদি আরবের সঙ্গে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা সহযোগিতা ‘ব্ল্যাঙ্ক চেক’ নয়।”

শেষকৃত্য অনুষ্ঠানে বিমান হামলা

ইয়েমেনের আল-মাসিরা টেলিভিশন জানিয়েছে, রাজধানীর হাসপাতালগুলোতে রক্তের মারাত্মক ঘাটতি দেখা দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়া ছবিতে এ হামলায় নিহতদের ছিন্নভিন্ন দেহাবশেষের চিত্র দেখা গেছে।

ইয়েমেনের বেসামরিক অনুষ্ঠানে বিমান হামলার ঘটনা নতুন কিছু নয়। এর আগে, গত বছরের সেপ্টেম্বরে দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ তায়েজের মোখা শহরে একটি বিয়ের অনুষ্ঠানে সৌদি বিমান হামলায় অন্তত ১৩০ জন বেসামরিক মানুষ নিহত হয়েছিলেন।

দেড় বছর ধরে সৌদি আরব ইয়েমেনে বিমান হামলা চালাচ্ছে

উল্লেখ্য, গত বছর ইয়েমেনের শিয়া হুথি বিদ্রোহীরা দেশটির রাজধানী সানা সহ উত্তরাঞ্চলের একটা বড় অংশ দখল করে নেয়। তাদের দমনে ২০১৫ সালের ২৬ মার্চ থেকে বিমান হামলা শুরু করে সৌদি নেতৃত্বাধীন জোট। হামলার মাধ্যমে সৌদি সরকার ইয়েমেনের প্রেসিডেন্ট আব্দ রাব্বু মনসুর হাদিকে ক্ষমতায় পুনর্বহাল ও হুথি বিদ্রোহীদের নির্মূল করতে চায়।

২০১৪ সালে ইয়েমেনে গৃহযুদ্ধ শুরুর পর থেকে প্রায় ১০ হাজার মানুষ নিহত হয়েছেন। এর অর্ধেকেরও বেশি বেসামরিক নাগরিক। গৃহহীন হয়েছেন প্রায় ১৫ লাখ মানুষ।

সূত্র: বিবিসি।

/এসএ/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম