‘পাথর নিক্ষেপকারী’ ফিলিস্তিনি কিশোরকে হত্যা করলো ইসরায়েলি বাহিনী

বিদেশ ডেস্ক
২১ অক্টোবর ২০১৬, ০৯:৪৭আপডেট : ২১ অক্টোবর ২০১৬, ০৯:৪৭
image

গত বছরের অক্টোবর থেকে ২৩৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছে দখলকৃত পশ্চিমতীরে আবারও ইসরায়েলি বাহিনীর গুলিতে এক ফিলিস্তিনি কিশোর নিহত হয়েছে। টহলরত সেনা সদস্যদের ওপর পাথর নিক্ষেপ করায় তাকে গুলি করে হত্যা করা হয় বলে দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। নিহতের নাম খালেদ বাহার বলে নিশ্চিত করেছে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়। তার বয়স ১৫ বছর বলেও জানানো হয়েছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, হেবরন শহরের বেইত উম্মার এলাকার কাছে ঘটনাটি ঘটে। ইসরায়েলি বাহিনীর এক মুখপাত্র ফরাসি বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘সেনা সদস্যদের দিকে পাথর ছুড়ে মারা হয়েছিল, তাতে এক সেনা হালকা আহত হন।’ সেনা সদস্যরা প্রথমে ওই সতর্কতা গুলি ছুড়েছিল এবং পরে সন্দেহভাজন সে কিশোরকে গুলি করে আর তাতে তার মৃত্যু হয় বলেও দাবি করেন তিনি।
১৯৯০ এর দশকের শুরু থেকে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে বেশ কয়েক দফায় শান্তি আলোচনা হয়েছে। ফিলিস্তিনিরা চায় পশ্চিম তীরে একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে এবং পূর্ব জেরুজালেমকে এর রাজধানী বানাতে। ১৯৬৭ সালের আরব যুদ্ধের পর থেকে ইসরায়েল পূর্ব জেরুজালেম দখল করে রেখেছে। পূর্ব জেরুজালেমকে নিজেদের অবিভাজ্য রাজধানী বলে দাবি করে থাকে ইসরায়েল। অবশ্য আন্তর্জাতিক সম্প্রদায় পূর্ব জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়নি।
১৯৬৭ সালের পর পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে ১শরও বেশি বসতি স্থাপন করেছে ইসরায়েল। আন্তর্জাতিক আইনের আওতায় এ বসতি স্থাপনকে অবৈধ বলে বিবেচনা করা হলেও ইসরায়েল তা মানতে চায় না। এএফপির হিসেব অনুযায়ী, গত বছরের অক্টোবর থেকে ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যে নতুন করে শুরু হওয়া সংঘাতে এ পর্যন্ত ২৩৫ ফিলিস্তিনি ও ৩৬ ইসরায়েলি, ২ মার্কিন, এক ইরিত্রিয়ান, এক সুদানি এবং এক জর্ডানির প্রাণহানি হয়েছে।

/এফইউ/

সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি