হিলারির পরিকল্পনা বাস্তবায়ন হলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে: ট্রাম্প

বিদেশ ডেস্ক
২৬ অক্টোবর ২০১৬, ০৯:২৭আপডেট : ২৬ অক্টোবর ২০১৬, ০৯:২৯
image

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তার প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী হিলারি ক্লিনটনের সিরিয়া বিষয়ক পররাষ্ট্রনীতির পরিকল্পনা বাস্তবায়ন হলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে।

ডোনাল্ড ট্রাম্প

ফ্লোরিডার মিয়ামিতে অবস্থিত ট্রাম্প ন্যাশনাল ডোরাল গলফ রিসোর্টে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স-এর সঙ্গে তিনি এসব কথা বলেন।

ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্রের উচিত সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করার চেষ্টা বাদ দিয়ে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) নির্মূলের দিকে লক্ষ্যস্থির করা।

হিলারির সমালোচনায় তিনি বলেন, ‘তিনি সিরিয়ায় নো-ফ্লাই জোনের প্রস্তাব দিচ্ছেন। আর তা রুশ যুদ্ধবিমানের সঙ্গে সংঘর্ষের কারণ হয়ে উঠতে পারে।’

ট্রাম্প আরও বলেন, ‘যদি আমরা হিলারির কথা শুনি তাহলে আমরা সিরিয়া প্রশ্নে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করতে যাচ্ছি।’ হিলারিকে লক্ষ্য করে ট্রাম্প বলেন, ‘আপনি সেখানে কেবল সিরিয়ার বিরুদ্ধে লড়ছেন, আপনি লড়ছেন সিরিয়া, রাশিয়া এবং ইরানের বিরুদ্ধে।’

তিনি ‘রাশিয়া একটি পারমাণবিক শক্তি-সমৃদ্ধ দেশ’ উল্লেখ করে বলেছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলারও মুখ নেই হিলারির। ‘তিনি ওই ব্যক্তির (পুতিন) সম্পর্কে যেসব কথা বলেছেন, তারপর তার সঙ্গে আলোচনা করবেন কি করে।’  

এর বিপরীতে হিলারি শিবিরের দাবি, ট্রাম্প ‘মার্কিন নাগরিকদের ভয় দেখাচ্ছেন’।

রয়টার্স-কে দেওয়া ওই সাক্ষাৎকারে ট্রাম্প নিজ দলের নেতাদেরও সমালোচনা করেন। তিনি বলেন, ‘যদি আমাদের পার্টির ঐক্য সুদৃঢ় হতো, তাহলে হিলারির কাছে হারার প্রশ্নই আসতো না।’

সূত্র: বিবিসি।

/এসএ/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম