ম্যান বুকার জিতলেন মার্কিন লেখক পল বিটি

বিদেশ ডেস্ক
২৬ অক্টোবর ২০১৬, ২২:২৬আপডেট : ২৬ অক্টোবর ২০১৬, ২২:৩৯

পল বিটি
চলতি বছরের ম্যান বুকার পুরস্কার জিতেছেন মার্কিন লেখক পল বিটি। এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের কোনও লেখক প্রথমবারের মত সম্মানজনক এ পুরস্কার পেলেন। ‘দ্য সেলআউট’ উপন্যাসের জন্য তাকে এ পুরস্কার দেওয়া হয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি।

লস এঞ্জেলেসের উপকণ্ঠে এক কৃষ্ণাঙ্গ তরুণের গল্প নিয়ে উপন্যাসটি লেখা হয়েছে। এতে দেখানো হয়, আফ্রিকান বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের এক তরুণ লস এঞ্জেলেসের সমাজে দাসত্ব ও বর্ণবাদ প্রথা পুনরায় প্রতিষ্ঠা করার চেষ্টার কারণে বিচারের সম্মুখীন হয়েছিলেন। এটি ছিল একটি ব্যাঙ্গাত্মক উপন্যাস।

বিচারকরা বলেছেন, উপন্যাসটিতে লস এঞ্জেলেসের বাসিন্দাদের ‘একটি দুঃখজনক ও অপ্রত্যাশিত মজার’ প্রতিকৃতি ফুটিয়ে তোলা হয়েছে।

মঙ্গলবার লন্ডনের ঐতিহাসিক গিল্ডহল ভবনে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে পল বিটি’র হাতে এ পুরস্কার তুলে দেওয়া হয়। এরপর তিনি সাংবাদিকদের বলেন, ‘এটা একটা কঠিন বই। বইটি লেখা আমার জন্য খুব কঠিন ছিল। বইটিতে বিভিন্ন দৃষ্টিভঙ্গির জীবনচরিত স্থান পেয়েছে।’

পল বিটি

প্রিন্স চার্লসের স্ত্রী ক্যামেলিয়ার কাছ থেকে পুরস্কারটি নেন পল বিটি। পুরস্কার গ্রহণের জন্য যখন মঞ্চে ওঠেন তখন তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন। পুরস্কার হিসেবে তাকে ৫৯ হাজার ডলার ইউরো প্রদান করা হয়।

পল বিটি বলেন, ‘আমি আপনাদের বলতে পারবো না, কত দীর্ঘ পথ আমাকে পাড়ি দিতে হয়েছে।’

১৯৬২ সালে পল বিটি লস এঞ্জেলেসে জন্মগ্রহণ করেন। তার আরও তিনটি উপন্যাস রয়েছে। এগুলো হচ্ছে: স্লামবারল্যান্ড, টাফ ও দি হোয়াইট বয় শাফল। তিনি বর্তমানে নিউইয়র্কে বসবাস করছেন।

১৯৬৯ সালে ম্যান বুকার পুরস্কার প্রদান শুরু হয়। এরপর ইয়ান ম্যাকওয়ান ও আইরিশ মারডক-এর মত লেখকরা এ পুরস্কার পেয়েছেন।

/এমপি/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম