ওবামাকে নিয়ে ট্রাম্পের টুইট

বিদেশ ডেস্ক
১১ নভেম্বর ২০১৬, ১২:১৪আপডেট : ১১ নভেম্বর ২০১৬, ১২:৩১
image

ওবামা ও ট্রাম্প ওভাল অফিসে বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে বৈঠকের পর বৃহস্পতিবার রাতে এ নিয়ে একটি টুইট করেছে সদ্য বিজয়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। টুইটে ওবামার প্রশংসা করেন ট্রাম্প। বলেছেন, প্রথম বৈঠকে ওবামার সঙ্গে তার তার সমীকরণটা ভালো জমেছে। স্ত্রী মেলানিয়াও ফার্স্ট লেডি মিশেল ওবামার সঙ্গ পছন্দ করেছেন বলে উল্লেখ করেন ট্রাম্প।
মঙ্গলবারের (৮ নভেম্বর) নির্বাচনে ট্রাম্পের জয়ের পর ২০ জানুয়ারি শপথ গ্রহণের আগ পর্যন্ত ৭২ দিনে ক্ষমতা হস্তান্তরের জন্য কয়েকটি ধাপে প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আর এর প্রথম ধাপটি ছিল বৃহস্পতিবার। এদিন ওবামার সঙ্গে সাক্ষাৎ করতে স্ত্রী মেলানিয়াকে নিয়ে ট্রাম্প হোয়াইট হাউজে গেলে তাকে স্বাগত জানান ওবামা। ওভাল অফিসে ৯০ মিনিটের একান্ত বৈঠকে অংশ নেন তারা। সেসময় ওবামাকে ‘খুব ভালো মানুষ’ বলে উল্লেখ করেন তিনি। তবে তাতেও ক্ষান্ত দেননি ট্রাম্প। এ নিয়ে বৃহস্পতিবার রাতে একটি টুইট করেন তিনি। টুইটে ট্রাম্প লিখেছেন,
‘ডি.সিতে একটি দারুণ দিন কাটলো। প্রেসিডেন্ট ওবামার সঙ্গে প্রথম সাক্ষাৎ করলাম। সত্যিই খুব ভালো বৈঠক ছিল, দারুণ সমীকরণ হয়েছে। মেলানিয়াও মিসেস ওবামাকে খুব পছন্দ করেছে’।
উল্লেখ্য, নির্বাচনি প্রচারণার সময় বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার কঠোর সমালোচনা করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। ওবামার স্বাস্থ্যসেবা নীতি থেকে শুরু করে ইরানের সঙ্গে পরমাণু চুক্তি সব কিছুকে ‘বিপর্যয়’ বলে উল্লেখ করেছিলেন তিনি। তবে বৃহস্পতিবার ওবামার আমন্ত্রণে সাড়া দিয়ে হোয়াইট হাউজে যাওয়ার পর ট্রাম্পের মুখে শোনা গেল ভিন্ন সুর। ওবামাকে ‘খুব ভালো মানুষ’ বলে উল্লেখ করেন তিনি। ভবিষ্যতে ওবামার কাছ থেকে পরামর্শ নেবেন বলেও আগ্রহ প্রকাশ করেন ট্রাম্প। সূত্র: লস অ্যাঞ্জেলেস টাইমস

/এফইউ/  

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম