ট্রাম্প-এর অভিযোগ নাকচ করে দিলো নিউ ইয়র্ক টাইমস

বিদেশ ডেস্ক
১৪ নভেম্বর ২০১৬, ১৩:৫০আপডেট : ১৪ নভেম্বর ২০১৬, ১৩:৫৩
image

ট্রাম্প-এর অভিযোগ নাকচ করে দিলো নিউ ইয়র্ক টাইমস যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল নিয়ে ভুয়া প্রতিবেদন প্রকাশের কারণে মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমসের পাঠক সংখ্যা কমে গেছে; নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর এই দাবি নাকচ করে দিয়েছে ওই মার্কিন সংবাদমাধ্যম। স্থানীয় সময় রবিবার সকালে এক টুইটার পোস্টে করা ট্রাম্পের সেই দাবিকে নাকচ করে দেয় নিউ ইয়র্ক টাইমস। তারা দাবি করে, নির্বাচনের দিন থেকে তাদের গড় সাবস্ক্রাইবারের সংখ্যা চার গুণ বেড়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক আরেক সংবাদমাধ্যম পলিটিকোর এক প্রতিবেদনে এ পাল্টাপাল্টি দাবির কথা উঠে এসেছে।
পলিটিকোর প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রবিবার (১৩ নভেম্বর)সকাল ৯টা ১৬ মিনিটের দিকে একটি টুইট করেন ট্রাম্প। টুইটে বলা হয়, “বাহ, ‘ট্রাম্পের বিস্ময়’ নিয়ে খুব দু্র্বল আর অযথার্থ সংবাদ প্রকাশের কারণে নিউ ইয়র্ক টাইমস তাদের হাজার হাজার সাবস্ক্রাইবার হারাচ্ছে।‘’
তবে রবিবারই পলিটিকোর কাছে পাঠানো ইমেইলে ট্রাম্পের দাবিকে নাকচ করে দেয় নিউ ইয়র্ক টাইমস কর্তৃপক্ষ। সংবাদমাধ্যমটির মুখপাত্র এইলিন মুরফি এক ইমেইলে দাবি করেন, ক্যানসেলেশনের প্রশ্ন যদি ওঠে তাহলে বলতে হবে নির্বাচনের দিন থেকে নিউ ইয়র্ক টাইমসের নতুন ডিজিটাল ও প্রিন্ট সাবস্ক্রিপশনের গড় চার গুণ বেড়েছে।
সাধারণত তিন মাস অন্ত নিজেদের সাবস্ক্রিপশনের সংখ্যা প্রকাশ করে নিউ ইয়র্ক টাইমস। আর সেকারণে নির্দিষ্ট করে সাবস্ক্রিপশন ও ক্যানসেলেশনের সংখ্যা প্রকাশ করতে রাজি হননি এইলিন। শুধু বলেছেন, বন্ধ করার চেয়ে সূচনাকারীর সংখ্যা অনেক বেশি।

নিউ ইয়র্ক টাইমসের প্রকাশক আর্থার শুলজবার্গার শুক্রবার পলিটিকোর কাছে পাঠানো এক ইমেইলে বলেছিলেন, ‘বস্তুনিষ্ঠ’ আর ‘নিরপেক্ষ’ দৃষ্টিতে ট্রাম্পের খবর প্রকাশ করা হয়ে থাকে।

শুলজবার্গার এবং সম্পাদক ডিন বাকোয়েট শুক্রবার সাবস্ক্রাইবারদের উদ্দেশ্য করেও একটি মেইল করেছিলেন। ওই মেইলে বলা হয়, ‘এ ধরনের অনিশ্চিত ও অপ্রত্যাশিত একটি নির্বাচনের পর কিছু অপরিহার্য প্রশ্ন উঠেছে: ডোনান্ড ট্রাম্পের আসল চরিত্র কি আমাদেরকে কিংবা অন্য সংবাদমাধ্যমকে  ভোটারদের মধ্যে তার সমর্থন সম্পর্কে নেতিবাচক ভাবনায় প্ররোচিত করেছে।’

/এফইউ/বিএ/

সম্পর্কিত
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম