আলেপ্পোতে আসাদ বাহিনীর হামলা বন্ধের ঘোষণা রাশিয়ার

বিদেশ ডেস্ক
০৯ ডিসেম্বর ২০১৬, ১৭:১৮আপডেট : ০৯ ডিসেম্বর ২০১৬, ১৭:২১

আলেপ্পোতে আসাদ বাহিনীর হামলা বন্ধের ঘোষণা রাশিয়ার বেসামরিক নাগরিকদের সরিয়ে নেয়ার সুযোগ দিতে আলেপ্পো শহরে হামলা বন্ধ করেছে সিরিয়ার প্রেসিডন্ট বাশার আল আসাদের অনুগত বাহিনী। বৃহস্পতিবার আসাদের ঘনিষ্ঠ রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এ ঘোষণা দেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ইন্ডিপেনডেন্ট।

ইউরোপের নিরাপত্তা ও সহযোগিতা বিষয়ক সংস্থার (ওএসসিই) বৈঠকে অংশ নিতে জার্মানির হামবুর্গ শহরে অবস্থান করছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। সফরকালে বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সিরিয়া পরিস্থিতি নিয়ে তিনি কথা বলেন।

সের্গেই ল্যাভরভ বলেন, বড় ধরনের অভিযানের প্রস্তুতির প্রাক্কালে বেসামরিক নাগরিকদের অন্যত্র সরিয়ে নেওয়ার বা চলে যাওয়ার সুযোগ দিতে সিরীয় বাহিনী আলেপ্পোর পূর্বাঞ্চলে অভিযান বন্ধ রেখেছে। সেখান থেকে আট হাজার বেসামরিক লোকের একটি দলকে সরিয়ে নেওয়া হচ্ছে।

এদিকে ওয়াশিংটনে হোয়াইট হাউসের মুখপাত্র জোশ আর্নেস্ট জানান, সিরীয় সামরিক বাহিনীর আলেপ্পোতে হামলা বন্ধের এ ঘোষণা ‘একটি ইতিবাচক ইঙ্গিত’।

পূর্ব আলেপ্পো সমস্যা সমাধানের উপায় খুঁজে বের করতে শনিবার জেনেভায় যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সামরিক বাহিনী এবং কূটনীতিকদের আলোচনায় বসার কথা রয়েছে।

রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, সেখান থেকে চলে যেতে চায় এমন বেসামরিক নাগরিক এবং বিদ্রোহী যোদ্ধাদের সরিয়ে নেওয়ার পরিকল্পনার বিষয়টি আলোচনায় গুরুত্ব পাবে।

ইউরোপের নিরাপত্তা ও সহযোগিতা বিষয়ক সংস্থার বৈঠকের ফাঁকে বৃহস্পতিবার লাভরভ ও মার্কিন পররাষ্ট্র মন্ত্রী জন কেরি বিষয়টি নিয়ে কথা বলেন। তবে যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তা জানান, আলেপ্পোর বিষয় সমাধানের ব্যাপারে আলোচনায় কোনও অগ্রগ্রতি হয়নি।

হামবুর্গে আগের দিন সন্ধ্যায় এ দুই মন্ত্রীর মধ্যে কথা হলেও যুদ্ধ অবসান এবং আলেপ্পোতে বিদ্রোহী ও বেসামরিক নাগরিকদের সরিয়ে নেওয়ার পরিকল্পনার বিষয়ে কোনও অগ্রগতি হয়নি।

উল্লেখ্য, রাশিয়ার ও ইরানের সহযোগিতায় সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুগত বাহিনীর কাছে বিদ্রোহীরা তাদের সর্বশেষ শক্তিশালী ঘাঁটির বড় অংশের নিয়ন্ত্রণ হারায়।

আলেপ্পোতে মানবিক সুযোগ দিতে যুক্তরাষ্ট্রসহ ছয়টি পশ্চিমা দেশ দ্রুত অস্ত্রবিরতির আহ্বান জানানোর পর আসাদ বাহিনীর হামলা বন্ধের এমন ঘোষণা দেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী।

/এমপি/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম