কুমিল্লার খুনের মামলার আসামিকে গ্রেফতারের দাবি আসাম পুলিশের

বিদেশ ডেস্ক
০৫ জানুয়ারি ২০১৭, ১২:৫৯ আপডেট : ০৫ জানুয়ারি ২০১৭, ১২:৫৯
image

আসামে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয় বাংলাদেশের একটি হত্যা মামলার আসামিকে ভারতের আসাম থেকে গ্রেফতার করার দাবি করেছে রাজ্য পুলিশ। গ্রেফতারকৃত সন্দেহভাজন কুমিল্লার একটি তিন খুন মামলার আসামি বলে দাবি করা হয়েছে।
স্থানীয় পুলিশের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, আসামের একটি গ্রামে আশ্রয় নেওয়া ওই ব্যক্তিকে মঙ্গলবার সন্ধ্যার দিকে গ্রেফতার করে স্থানীয় পুলিশ। আসামের ডিজিপি মুকেশ সাহাই জানান, গ্রেফতার হওয়া ব্যক্তিকে সোহেল আহমেদ ওরফে ওমর নাসির ওরফে সাজু নামে শনাক্ত করা হয়েছে। তিনি বলেন, ‘প্রাথমিকভাবে আমরা সন্দেহ করেছিলাম ঢাকার ক্যাফেতে হামলার জন্য যে কয়জন জেএমবি সদস্য জড়িত থাকার ব্যাপারে সন্দেহ করা হচ্ছে তাদেরই একজন সে। কিন্তু বেশ কয়েক ঘণ্টা জিজ্ঞাসাবাদে তার সঙ্গে ঢাকার ক্যাফেতে হামলার সংশ্লিষ্টতা মেলেনি। বরং তাকে একটি তিন খুন মামলার আসামি হিসেবে শনাক্ত করা হয়েছে। আর এরপরই সে ভারতে পালিয়ে এসেছিল। কয়েক সপ্তাহ আগে আসামের দক্ষিণাঞ্চলের কাচার জেলায় মকবুল আলম মজুমদার ওরফে রুপমের বাড়িতে ওই ব্যক্তি আশ্রয় নেয়। তার আগে ত্রিপুরার বিশালগড়ে তাদের দুজনের দেখা হয়।’
আসামের ডিজিপি আরও দাবি করেছেন, ‘গ্রেফতার হওয়া ওই বাংলাদেশি জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে অপরাধ সংঘটনের পর সে ত্রিপুরায় সরে পড়ে। সেখানেই রাজমিস্ত্রী মজুমদারের সঙ্গে তার দেখা হয় আসামের কাচার জেলায় মজুমদারের বাড়িতে তাকে আশ্রয় দেওয়া হয়।’
পুলিশের বরাত দিয়ে ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়, গ্রামে এক অপরিচিত ব্যক্তির উপস্থিতি দেখে স্থানীয়দের মনে সন্দেহ তৈরি হয় এবং তারা পুলিশকে খবর দেয়। এরপর দখিন মহানপুর নামের ওই গ্রাম থেকে ওমর নাসির ও মজুমদার দুজনকেই গ্রেফতার করা হয়।

/এফইউ/

সম্পর্কিত
টানা বৃষ্টিতে ভাসছে ব্যাংকক, জরুরি অবস্থা ঘোষণা
শেখ হাসিনা ইস্যুতে নিজেদের মধ্যে সমাধান করুক বাংলাদেশ ও ভারত: যুক্তরাষ্ট্র
চীনা মিডিয়ার বিশ্লেষণ ট্রাম্প-শির বৈঠকে সহযোগিতার নতুন বার্তা
সর্বশেষ খবর
কঙ্গোতে বিমান দুর্ঘটনায় দুই জেনারেলসহ নিহত ১৪
কঙ্গোতে বিমান দুর্ঘটনায় দুই জেনারেলসহ নিহত ১৪
ঠাকুরগাঁও-১: মনোনয়নপত্র জমা দিলেন জামায়াত প্রার্থী
ঠাকুরগাঁও-১: মনোনয়নপত্র জমা দিলেন জামায়াত প্রার্থী
হরমুজ প্রণালির নাম পাল্টে কী রাখলেন ট্রাম্প?
হরমুজ প্রণালির নাম পাল্টে কী রাখলেন ট্রাম্প?
মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের স্থানে পানির ফোয়ারার প্রস্তাব 
মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের স্থানে পানির ফোয়ারার প্রস্তাব 
সর্বাধিক পঠিত
শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৭ দিনের ছুটি 
শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৭ দিনের ছুটি 
সমুদ্রের বুকে ঝিনুক আকৃতির টার্মিনাল, অক্টোবরেই আন্তর্জাতিক ঘোষণা
কক্সবাজার বিমানবন্দর সমুদ্রের বুকে ঝিনুক আকৃতির টার্মিনাল, অক্টোবরেই আন্তর্জাতিক ঘোষণা
নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: পুলিশ
নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: পুলিশ
গানে গানে জাফর ইকবাল-ববিতার প্রেম
গানে গানে জাফর ইকবাল-ববিতার প্রেম
পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা, শাখা থাকবে যেসব এলাকায়
পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা, শাখা থাকবে যেসব এলাকায়