কাবুলে জোড়া বিস্ফোরণ, নিহত অন্তত ২৩

বিদেশ ডেস্ক
১০ জানুয়ারি ২০১৭, ২০:৫৪আপডেট : ১০ জানুয়ারি ২০১৭, ২০:৫৬

হামলার পর ঘটনাস্থলে নিরাপত্তা বাহিনীর সদস্যরা আফগানিস্তানের রাজধানী কাবুলে মঙ্গলবার দেশটির পার্লামেন্ট ভবনের পাশে জোড়া বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এর মধ্যে একটি ছিল আত্মঘাতী হামলা; অপরটি গাড়িবোমা হামলা। দুই হামলায় নিহত হয়েছেন অন্তত ২৩ জন। আহতের সংখ্যা ২০-এরও বেশি। স্বাস্থ্য দফতরের সিনিয়র কর্মকর্তা সালিম রাসৌলি বার্তা সংস্থা রয়টার্সকে হতাহতের এ সংখ্যা নিশ্চিত করেছেন।

আফগান সংবাদমাধ্যমে অবশ্য নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে অন্তত ২৫ জন নিহতের কথা বলা হচ্ছে। নাম প্রকাশ না করার শর্তে একজন কর্মকর্তা এএফফি’কে বলেছেন, হামলায় ২১ জন নিহত এবং ৪৫ জন আহত হয়েছেন। হতাহতদের বেশিরভাগই সাধারণ মানুষ। এছাড়া পার্লামেন্টের কর্মীরাও রয়েছেন।

একজন কর্মকর্তা জানিয়েছেন, এমপি-দের লক্ষ্য করে বিস্ফোরণের ঘটনাটি ঘটানো হয়। হামলার দায় স্বীকার করেছে তালেবানরা।

নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারা জানান, গাড়িবোমা হামলা ছাড়াও কাবুলের দারুল আমান এলাকায় নিজেকে উড়িয়ে দেয় এক আত্মঘাতী বোমারু।

তালেবানরা জানিয়েছে, আফগান গোয়েন্দা সংস্থার সদস্যদের বহনকারী একটি মিনিবাস লক্ষ্য করে এ হামলা চালানো হয়। তাদের দাবি, হামলায় ৭০ জন হতাহত হয়েছেন। সূত্র: আল জাজিরা।

/এমপি/

সম্পর্কিত
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি