দাম পড়ে যাওয়ায় তেল উৎপাদন কমিয়েছে সৌদি আরব

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৩ জানুয়ারি ২০১৭, ০৩:৫৬আপডেট : ১৩ জানুয়ারি ২০১৭, ০৪:৪২

সৌদিআরবের একটি তেলকূপ

বিশ্ববাজারে দাম পড়ে যাওয়ায় তেল উৎপাদন কমিয়েছে সৌদি আরব। গত দুই বছরের মধ্যে বিশ্ববাজারে তেলের দাম সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বৃহস্পতিবার দেশটির জ্বালানিমন্ত্রী খালিদ আল-ফালিহ বলেন, ‘বিশ্বব্যাপী তেলের মূল্য কমে যাওয়ায় আমরা উৎপাদন কমানোর সিদ্ধান্ত নিয়েছি। বর্তমানে সৌদি আরব প্রতিদিন ১০ মিলিয়ন ব্যারেল তেল উৎপাদন করছে। ওপেকভুক্ত দেশ ও ওপেকবর্হিভূত দেশগুলোর মধ্যে তেল উৎপাদান কমানোর বিষয়ে স্বাক্ষতির চুক্তি অনুযায়ী আমরা তেল উৎপাদন কমানোর সিদ্ধান্ত নিয়েছি।’

তিনি আরও বলেন, ‘বিশ্ববাজারে বর্তমানে যে মূল্যে তেল বেচাকেনা হচ্ছে একই মূল্যে তেল বেচাকেনা হয়েছিল ২০১৫ সালে। তখন রিয়াদ তেল উৎপাদন বাড়িয়েছিল। আর সে সময় থেকেই বিশ্ববাজারে তেলের দাম কমতে শুরু করে।’

আবুধাবিতে অনুষ্ঠিত আটলান্টিক কাউন্সিল গ্লোবাল এনার্জি ফোরামে বক্তব্য দেওয়ার সময় ফালিহ বলেন, ‘বর্তমানে সৌদি আরব প্রতিদিন ১০ মিলিয়ন ব্যারেলের কম তেল উৎপাদন করছে না। তবে আগামী ফেব্রুয়ারি মাসে উৎপাদন আরও কমানোর পরিকল্পনা করা হচ্ছে। কারণ আগামী তিন বছর তেলের দাম কম থাকবে।’

তিনি আরও বলেন, ‘কিছু সময়ের জন্য আমরা তেলের বাজার সমন্বয় করার জন্য এ সিদ্ধান্ত নিয়েছি।’

জানা গেছে, সৌদি আরবের জ্বালানিমন্ত্রীর এ ঘোষণার মাধ্যমে দেশটি প্রতিদিন কমপক্ষে প্রায় পাঁচ লাখ ব্যারেল তেল উৎপাদন কমাতে পারে।  

/এসএনএইচ/টিএন/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম