বুধবারই আসছে শরণার্থী প্রবেশ নিষিদ্ধে ট্রাম্পের নির্বাহী আদেশ!

বিদেশ ডেস্ক
২৫ জানুয়ারি ২০১৭, ১১:৩৭আপডেট : ২৫ জানুয়ারি ২০১৭, ১১:৩৯
image

হোয়াইট হাউসে ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটিতে শরণার্থী প্রবেশ নিষিদ্ধে নির্বাহী আদেশ জারি করতে যাচ্ছেন। এক টুইট বার্তায় ট্রাম্প সেই ইঙ্গিত দিয়েছেন।  

সূত্রের বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বুধবার যুক্তরাষ্ট্রে শরণার্থী প্রবেশ সাময়িকভাবে নিষিদ্ধ করা এবং গৃহযুদ্ধে বিপর্যস্ত সিরিয়াসহ মধ্যপ্রাচ্য ও আফ্রিকার সাতটি দেশের নাগরিকদের মার্কিন ভিসা না দেওয়ার নির্বাহী আদেশ জারি করা হতে পারে। সেই সঙ্গে মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণেও একটি পৃথক নির্বাহী আদেশ জারি করতে পারেন ট্রাম্প।  

মঙ্গলবার এক টুইটার বার্তায় ট্রাম্প জানান, বুধবারই তিনি ‘জাতীয় নিরাপত্তা’ জোরদার করতে ব্যবস্থা নিতে যাচ্ছেন। টুইটারে তিনি বলেন, ‘আগামীকাল জাতীয় নিরাপত্তা পরিকল্পনার জন্য এক বিশেষ দিন। আরও অনেক কাজের মধ্য দিয়ে আমরা সেই দেওয়াল নির্মাণ করব!’  

ধারণা করা হচ্ছে, ট্রাম্পের নির্বাহী আদেশে আগামী কয়েক মাসের জন্য ধর্মীয় সংখ্যালঘু নিপীড়নের ঘটনা ছাড়া শরণার্থী প্রবেশ নিষিদ্ধ করা হবে। সেই সঙ্গে সিরিয়া, ইরান, লিবিয়া, সোমালিয়া, সুদান এবং ইয়েমেনের নাগরিকদের ভিসা প্রদানও বন্ধ করা হবে।

ট্রাম্প শিবিরের ঘনিষ্ঠদের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, মেক্সিকো থেকে ‘অবৈধ অনুপ্রবেশকারীদের’ যুক্তরাষ্ট্রে প্রবেশ নিয়ন্ত্রণে দেয়াল নির্মাণে ব্যবস্থা নেওয়ার জন্য একটি পৃথক নির্বাহী আদেশ জারি হতে পারে। ‘সীমান্ত নিরাপত্তা’ জোরদার করার পদক্ষেপ হিসেবে ওই নির্বাহী আদেশ জারি করা হবে বলে ওই সূত্র রয়টার্সকে জানিয়েছে।

উল্লেখ্য, নির্বাচনি প্রতিশ্রুতির অংশ হিসেবেই ট্রাম্প ওই নির্বাহী আদেশ জারি করতে যাচ্ছেন। নির্বাচনি প্রতিশ্রুতিতে ট্রাম্প মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণ করা এবং মুসলিম ও শরণার্থীদের যুক্তরাষ্ট্রে প্রবেশাধিকার সাময়িক সময়ের জন্য নিষিদ্ধ করার কথা বলেছিলেন। আর এই বিষয়টি ছিল ট্রাম্পের নির্বাচন জয়ের অন্যতম ক্ষেত্র।

তবে ট্রাম্পের এই পদক্ষেপকে সবাই ভালোভাবে নেননি। ওয়াশিংটন ইউনিভার্সিটি স্কুল অব ল’-এর প্রফেসর স্টেফেন লিগোমস্কি বলেন, ‘আইনত প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের শরণার্থী প্রবেশ নিয়ন্ত্রণ এবং ভিসা বন্ধের অধিকার রয়েছে। তবে এটি শরণার্থীদের মানবাধিকার রক্ষার ক্ষেত্রে এক ভয়াবহ ধারণা।’

লিগোমস্কি ওবামা প্রশাসনের সিটিজেনশিপ ও ইমিগ্রেশন সার্ভিসেস-এর প্রধান উপদেষ্টা ছিলেন।

সূত্র: রয়টার্স। 

/এসএ/

সম্পর্কিত
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বশেষ খবর
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম