২৮ বছরেও ওবামার কাছে পুরনো হননি মিশেল

বিদেশ ডেস্ক
১৫ ফেব্রুয়ারি ২০১৭, ০২:৩৪আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৭, ০২:৩৯

ওবামা দম্পতি ভালোবাসার মানুষ কখনও পুরনো হয় না। বছরের পর বছর দাম্পত্য জীবন পার করেও তারা একে অন্যের কাছে রয়ে যান সমান আকর্ষণীয়। সদ্যবিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ওবামা দম্পতির ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। আর সেটা তারা নিজেরাই জানালেন ভালোবাসা দিবসের টুইটে। রাজনীতিবিষয়ক মার্কিন সংবাদপত্র দ্য হিল মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) এ খবর দিয়েছে।
ভালোবাসা দিবসে মিশেল ওবামার টুইট খবরে বলা হয়, ভ্যালেন্টাইন’স ডে বা ভালোবাসা দিবসে মার্কিন স্থানীয় সময় সকাল ৮টা ৪ মিনিটে টুইট করেন সদ্যবিদায়ী ফার্স্ট লেডি মিশেল ওবামা। তাতে তিনি স্বামী বারাক ওবামার প্রতি তার ভালোবাসার কথা তুলে ধরেন। তিনি টুইটে বলেন, ‘আমার জীবনের ভালোবাসা ও এই দ্বীপের প্রিয় মানুষ বারাক ওবামাকে জানাই ভ্যালেন্টাইন’স ডে’র শুভেচ্ছা।’ টুইটের সঙ্গে কোনও একটি সমুদ্র সৈকতে ওবামা দম্পতির দুই জোড়া পায়ের ছবি পোস্ট করেন মিশেল।
ভালোবাসা দিবসে বারাক ওবামার টুইট মিশেলের এই টুইটের ঠিক আধাঘণ্টা আগে টুইট করেন সদ্যবিদায়ী মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। তাতে তিনি বলেন, ‘‘মিশেল, তোমাকে ভ্যালেন্টাইন’স ডে’র শুভেচ্ছা। তোমার সঙ্গে প্রায় ২৮ বছর কাটিয়ে দিয়েছি। তারপরও সবসময়ই তোমাকে নতুনের মতোই লাগে।’’ টুইটের সঙ্গে হোয়াইট হাউজে ওবামা দম্পতির অন্তরঙ্গ মুহূর্তের একটি ছবিও পোস্ট করেন বারাক ওবামা।
টুইটারে দু’জনের পোস্ট করা ছবি আর টুইট থেকেই স্পষ্ট হয়ে ওঠে তারা একে অন্যকে কতটা ভালোবাসেন।
প্রসঙ্গত, এ বছরের ২০ জানুয়ারি নতুন মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন রিপাবলিকান দলের ডোনাল্ড ট্রাম্প। এর পরপরই আনুষ্ঠানিকভাবে হোয়াইট হাউস থেকে বিদায় নেন ওবামা দম্পতি। ট্রাম্পের শপথের পরপরই তারা ছুটি কাটাতে চলে যান ক্যালিফোর্নিয়ার সমুদ্র সৈকত এলাকা পাম স্প্রিংয়ে। এই দম্পতি এখন কাজ করছেন তাদের যৌথ উদ্যোগ ওবামা ফাউন্ডেশন নিয়ে। ‘একবিংশ শতাব্দীর জন্য সুনাগরিক গড়ে তোলা’র লক্ষ্য নিয়ে কাজ করছে এই ফাউন্ডেশনটি।

আরও পড়ুন-

কাশ্মিরের নিয়ন্ত্ররেখায় ফের বন্দুকযুদ্ধ, নিহত সাত

হিজাব বিক্রির ঘোষণা ব্রিটিশ ডিপার্টমেন্ট স্টোর ডেবেনহ্যামস-এর

/টিআর/এমএনএইচ/

সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
পারমাণবিক অস্ত্র ত্যাগে ‘ইতোমধ্যে রাজি হয়েছে’ ইরান: ট্রাম্প
আমি না থাকলে এত দিনে ইসরায়েলের অস্তিত্বই থাকত না: ট্রাম্প
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক