যুক্তরাষ্ট্রে জাতিবিদ্বেষী হামলায় ভারতীয় অভিবাসী নিহত

বিদেশ ডেস্ক
২৪ ফেব্রুয়ারি ২০১৭, ১০:৩৬আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০১৭, ১০:৪৮
image

যুক্তরাষ্ট্রে জাতিবিদ্বেষী হামলায় ভারতীয় অভিবাসী নিহত বিভক্তির সূত্রে যুক্তরাষ্ট্রকে ভাগ করার মন্ত্রণা নিয়ে ক্ষমতায় আসা ট্রাম্প প্রশাসনের অধীনে প্রথমবারের মতো জাতিবিদ্বেষের বলি হলেন একজন ভারতীয়। মার্কিন সংবাদমাধ্যম ডেইলি নিউজের খবরে বলা হয়েছে, এক মার্কিনি ‘আমাদের দেশ থেকে বের হও’ বলে চিৎকার করতে করতে নিহত ভারতীয় অভিবাসীসহ আরও দুই জনের ওপর গুলি চালায়। এতে এক ভারতীয় নিহত হন। আহত হন আরও ২ জন। পুলিশ এই ঘটনাকে ‘সম্ভাব্য জাতিবিদ্বেষী অপরাধ’ বলেই অভিহিত করেছে। 

বুধবার রাতে ওই গুলি চালানোর ঘটনায় নিহত ভারতীয় ৩২ বছরের শ্রীনিবাস। ওলাঠে-র জার্মিন হেডকোয়ার্টারে কাজ করতেন তিনি। আহত দুইজনের মধ্যে একজন ভারতীয়ও রয়েছেন। তিনি শ্রীনিবাসের সহকর্মী অলোক মাদাসানি। স্থানীয় হাসপাতালে তার চিকিত্সা চলছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। আহত দ্বিতীয় ব্যক্তির নাম ইয়ান গ্রিলোট।
ভারতীয়দের ওপর এই হামলার পরই তত্পর হয়ে ওঠে ভারতীয় দূতাবাস। আক্রান্তদের পরিবারের পাশে দাঁড়ানোর জন্য হাউস্টন কনসুলেটের দুই আধিকারিককে কানসাসে পাঠানো হয়। জার্মিন জানিয়েছে, শ্রীনিবাস, অলোক সংস্থার অ্যাভিয়েশন সিস্টেমে কাজ করতেন। গত বুধবারের ঘটনায় সংস্থার পক্ষ থেকে গভীর শোক ও মর্মবেদনা প্রকাশ করা হয়েছে।

/বিএ/

সম্পর্কিত
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি