ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি আগ্রাসন

এক বছরে ২৬ শিক্ষার্থীকে হত্যা, হামলার শিকার ৯০ হাজার

বিদেশ ডেস্ক
০১ মার্চ ২০১৭, ১০:২৬আপডেট : ০১ মার্চ ২০১৭, ১০:২৭
image

এক বছরে ২৬ শিক্ষার্থীকে হত্যা, হামলার শিকার ৯০ হাজার ২০১৬ সালে ইসরায়েলি বাহিনী অন্তত ২৬ ফিলিস্তিনি শিক্ষার্থীকে হত্যা করেছে। ওই বাহিনীর গ্রেফতার বা লাঞ্ছনার শিকার হয়েছে ৮৯ হাজার ৭৯৯ শিক্ষার্থী। এছাড়া ৫ হাজার ৫২৮ জন শিক্ষক ও অন্যান্য কর্মজীবীও লাঞ্ছনার শিকার হয়েছেন। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটর  এই খবর দিয়েছে। ফিলিস্তিন সরকার সূত্রে দমনপীড়নের এই পরিসংখ্যান তুলে ধরেছে তারা।

দেশটির শিক্ষা মন্ত্রণালয়ের করা ওই জরিপভিত্তিক এই প্রতিবেদনকে উদ্ধৃত করে মিডল ইস্ট মনিটর জানায়;  হামলা, খুন, গ্রেফতার ও আটকে ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর কাছে প্রাণ হারিয়েছেন ২৬ জন শিক্ষার্থী ও একজন শিক্ষক। এছাড়া আহত হয়েছেন ১৮১০ জন শিক্ষার্থী ও ১০১জন শিক্ষক। পশ্চিম তীরে গ্রেফতার করা হয়েছে ১৯৮জনকে।

প্রতিবেদনে আরো বলা হয়, ১৬২টি বিদ্যালয়ে হামলা চালানো হয়েছে। কখনো অভিযান, কখনোবা রাবাল বুলেট ও গ্যাস নিক্ষেপ করা হয় স্কুলগুলোতে। মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরো দাবি করা হয়, ৫১ জন স্কুল শিক্ষক ও শিক্ষার্থীরা ইসরায়েলি চেকপোস্টের কারণে দেরী করে স্কুলে আসেন। এতে ক্ষতিগ্রস্ত হয় ৪ হাজার ৮৭৮টি ক্লাস। ২০১৬ সালে সাতজন শিক্ষার্থীকে গৃহবন্দি রাখা হয়।

প্রতিবেদন প্রকাশের পর সকল জাতীয় ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোকে এই সমস্যা সমাধানে এগিয়ে আসার আহ্বান জানায় প্যালেস্টাইনের শিক্ষা মন্ত্রণালয়।

/এমএইচ/বিএ/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম