রুশপন্থী বিদ্রোহীদের হামলায় ইউক্রেনে দুই সরকারি সেনা নিহত

বিদেশ ডেস্ক
১১ মার্চ ২০১৭, ২৩:০৮আপডেট : ১১ মার্চ ২০১৭, ২৩:১২

রুশপন্থী বিদ্রোহীদের হামলায় ইউক্রেনে দুই সরকারি সেনা নিহত চলমান যুদ্ধবিরতির মধ্যেই ইউক্রেনের পূর্বাঞ্চলে সহিংসতায় জড়িয়ে পড়ছে সরকারি বাহিনী ও রুশপন্থী বিদ্রোহীরা। শনিবার সরকারি বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় রুশপন্থী বিদ্রোহীদের হামলায় দুই সরকারি সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৬ জন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

ইউক্রেনের সেনাবাহিনীর মুখপাত্র আন্দ্রি লাইসেনকো। তিনি বলেন, বিচ্ছিন্নতাবাদীরা ভারী অস্ত্রশস্ত্র নিয়ে সরকারি বাহিনীর ওপর ঝাঁপিয়ে পড়ে।

পূর্ব ইউক্রেনের স্বঘোষিত প্রজাতন্ত্র দোনেৎস্ক-এর একজন বিদ্রোহী মুখপাত্র বিচ্ছিন্নতাবাদীদের একটি সংবাদমাধ্যমের কাছে এ হামলা ও হতাহতের খবর স্বীকার করেছেন। তিনি বলেন, হামলায় তাদের এক সেনা নিহত হয়েছেন।

এ অঞ্চলে সহিংসতা নিরসনে চলতি বছরের ফেব্রুয়ারিতে যুদ্ধবিরতি ঘোষণা করে ইউক্রেনের সরকারি বাহিনী এবং রুশপন্থী বিদ্রোহীরা। তবে ওই যুদ্ধবিরতি সহিংসতা থামাতে ব্যর্থ হয়েছে।

আন্তর্জাতিক পর্যবেক্ষক সংস্থা অর্গানাইজেশন ফর সিকিউরিটি অ্যান্ড কোঅপারেশন ইন ইউরোপ (ওএসসিই) ইউক্রেনে তৎপর রয়েছে। সংস্থাটি বলছে, আগের সপ্তাহের তুলনায় চলতি সপ্তাহে যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনা দ্বিগুণ হয়েছে।

/এমপি/

সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের