ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ নিয়ে সতর্ক বার্তা চীনের

বিদেশ ডেস্ক
১৫ মার্চ ২০১৭, ১৮:৩৫আপডেট : ১৫ মার্চ ২০১৭, ১৯:৩১

লি খোয়াসিয়াম মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথিত বাণিজ্য যুদ্ধের বিরুদ্ধে সতর্ক বার্তা উচ্চারণ করেছেন চীনা প্রধানমন্ত্রী লি খোয়াসিয়াম। একইসঙ্গে তিনি বলেছেন, বিশ্বের বৃহৎ অর্থনীতির এ দুই দেশ ট্রাম্পের শাসনামলে নানা বিরোধ থাকা সত্ত্বেও স্থিতিশীল সম্পর্ক বজায় রাখার চেষ্টা করবে।

বুধবার চীনের বার্ষিক পার্লামেন্ট অধিবেশনের সমাপ্তি ঘোষণার পর এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন চীনা প্রধানমন্ত্রী। এ সময় তিনি বলেন, ‘আমরা দুই দেশের মধ্যে কোনও বাণিজ্য যুদ্ধ দেখতে চাই না। এটা আমাদের বাণিজ্যের জন্য কখনও শুভ হবে না।’

তিনি বলেন, চীন-যুক্তরাষ্ট্রের সম্পর্কে টানাপড়েন থাকলেও আমরা আশা করি বাণিজ্যের ক্ষেত্রে ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে আমাদের সামনের দিকে এগিয়ে যাওয়া অব্যাহত থাকবে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং-এর মধ্যে বৈঠকের ব্যবস্থা করতে ওয়াশিংটন ও বেইজিং বর্তমানে আলোচনা চালিয়ে যাচ্ছে। নির্বাচনি প্রচারণায় ট্রাম্পের বাগাড়ম্বরপূর্ণ বক্তব্যকে কেন্দ্র করে চীনের সঙ্গে সম্পর্কে উত্তেজনা তৈর হয় ট্রাম্প শিবিরের। সে সময় চীনের বিরুদ্ধে বাণিজ্য যুদ্ধ শুরুর হুমকি দিয়েছিলেন ট্রাম্প। সূত্র: দ্য গার্ডিয়ান।

/এমপি/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম