নিউজিল্যান্ডে মার্কিন কূটনীতিক বহিষ্কার

বিদেশ ডেস্ক
২০ মার্চ ২০১৭, ০৯:২৬আপডেট : ২০ মার্চ ২০১৭, ০৯:২৬
image

নিউজিল্যান্ডে মার্কিন কূটনীতিক বহিষ্কার

নিউজিল্যান্ডে পুলিশি তদন্তের অংশ হিসেবে এক মার্কিন রাষ্ট্রদূতকে বহিষ্কার করেছে দেশটির সরকার। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, ১২ মার্চ সংঘটিত একটি অপরাধে অভিযুক্ত ছিলেন ওই কূটনীতিক। কিন্তু তাকে জিজ্ঞাসাবাদের অনুমতি দেয়নি মার্কিন দূতাবাস। পরে যুক্তরাষ্ট্রের কাছে তাকে সরিয়ে নেওয়ার অনুরোধ জানায় নিউজিল্যান্ড সরকার।

মার্কিন কর্মকর্তারা জানায়, শনিবার ওই কূটনীতিক দায়িত্ব ছেড়ে চলে গেছেন। তবে তার বিরুদ্ধে অভিযোগ নিয়ে বিস্তারিত কিছু জানাতে রাজি হয়নি পুলিশ। নিউজিল্যান্ড রেডিও জানায়, ওই কূটনীতিক আহত অবস্থায় দেশত্যাগ করেছেন। তার নাক ভেঙে গিয়েছে। পুলিশ জানায়, তারা বিষয়টি নিয়ে তদন্ত চালিয়ে যাবেন।

নিউজিল্যান্ডে দায়িত্বরত কূটনীতিকরা পুলিশি তদন্ত থেকে নিরাপত্তাজনিত সুরক্ষা পান। ১৯৬১ সালে ভিয়েনা কনভেশনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, তারা আশা করে নিউজিল্যান্ডের দায়িত্বরত সকল দেশের কূটনীতিকরা আইন মেনে চলবেন।

ওয়েলিংটনের মার্কিন দূতাবাসে এখন কোনও স্থায়ী রাষ্ট্রদূত নেই। এই বিষয়টি তদন্তনাধীন থাকার কারণ দেখিয়ে দূতাবাস কর্তৃপক্ষ থেকে কোনও মন্তব্যও করা হয়নি।

সূত্র: বিবিসি

/এমএইচ

সম্পর্কিত
ড্রোন প্রযুক্তি উন্নয়নে কাজ করবে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
৩ হাজার মাইল পাড়ি দিয়ে অফিসে গিয়েও সুখী তরুণী
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম