বাহরাইনের সমালোচনা : আমিরাতে সু্ইস রাষ্ট্রদূতকে তলব

বিদেশ ডেস্ক
২০ মার্চ ২০১৭, ১৩:১৩আপডেট : ২০ মার্চ ২০১৭, ১৪:৫৯
image

বাহরাইনের সমালোচনা : আমিরাতে সু্ইস রাষ্ট্রদূতকে তলব

জাতিসংঘের কাছে বাহরাইনের মানবাধিকার নিয়ে সমালোচনা করা সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতকে তলব করেছে সংযুক্ত আরব আমিরাত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় সুইস রাষ্ট্রদূতকে জানায়, বিষয়টি বাহরাইন ও সুইজারল্যান্ডের পারস্পরিক সমঝোতার মাধ্যমে ঠিক করে নিলেই ভালো হতো।

পররাষ্ট্র মন্ত্রণালয় আরও অভিযোগ করে, বাহরাইনের মানবাধিকার সঙ্কট মোকাবেলায় যে পদক্ষেপগুলো নিয়েছে সেটা চিহ্নিত করতে ব্যর্থ হয়েছে সুইজারল্যান্ড।

জেনেভায় জাতিসংঘের সুইজারল্যান্ডের প্রতিনিধি বাহরাইনকে মানবাধিকার নিশ্চিত করার আহ্বান জানান। বলা হয়, আরব বিশ্বের ছোট এই রাজ্যে নির্যাতন ও সুবিচারের অভাব স্পষ্ট। সেখানে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে এবং এ বিষয়ে তারা উদ্বিগ্ন।

মানবাধিকার সংগঠনগুলো দাবি করে, ২০১১ সালে শিয়া সম্প্রদায়ের অধিকার আদায়ে আওয়াজ তোলার পর বাহরাইনের মানবাধিকার পরিস্থিতির অবনতি ঘটেছে। কর্তৃপক্ষ শিয়াদের নিষিদ্ধ করে এবং তাদের বিপক্ষে আইনী পদক্ষেপ নেয়। অনেক আন্দোলনকারীকে আটক করে। তাদের ধর্মীয় নেতার নাগরিকত্বও বাতিল করে দেশটির সরকার।

তবে বাহরাইনের দাবি, যারা আইন ভঙ্গ করে এবং সহিংসতার চেস্টা করে তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নেয় তারা। বুধবার জাতিসংঘের মানবাধিকার কমিশনের চেয়ারম্যানকে আমন্ত্রণ জানিয়েছে বাহরাইনের পার্লামেন্ট। বাহরাইন সরকার তাকে কারাগার ও শিয়া গ্রাম ঘুরে দেখানোর অঙ্গীকার করেছে।

সূত্র: রয়টার্স

/এমএইচ

সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি