পাকিস্তানকে ৬টি সেসনা বিমান দিলো যুক্তরাষ্ট্র

বিদেশ ডেস্ক
০১ এপ্রিল ২০১৭, ১৯:১৭আপডেট : ০১ এপ্রিল ২০১৭, ১৯:১৮
image

 

সেসনা বিমান শুক্রবার যুক্তরাষ্ট্রের কাছে থেকে ৬টি সেসনা বিমান কিনেছে পাকিস্তান। মার্কিন পররাষ্ট্র দফতরের এক বিবৃতি থেকে দুইটি সেসনা ২০৮ ক্যারাভ্যান এবং চারটি সেসনা টি-২০৬এইচ কেনার এই তথ্য জানা গেছে।

বিমান পাওয়ার প্রতিক্রিয়ায় পাকিস্তান সেনাবাহিনীর অ্যাভিয়েশন কর্পোরেশন যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানিয়েছে।

২০১৬ সালের এপ্রিলে মার্কিন প্রতিরক্ষা দফতর জানায়, পাকিস্তানের জন্য সেসনা বিমান, সেসনা ২০৮ ক্যারাভ্যান এবং সেসনা টি-২০৬এইচ তৈরির জন্য ১৪.৯ মিলিয়ন মার্কিন ডলারের সুনির্দিষ্ট পরিমাণ অর্থে সেসনা কোম্পানির সঙ্গে চুক্তি করেছে।ওই চুক্তিতে সেসনা বিমান পরিচালনা প্রশিক্ষণ ও বিমান-সরঞ্জামের স্থায়িত্ব বাড়ানোর কৌশল শেখানোর প্রসঙ্গও উল্লেখ ছিল।

এক বিবৃতিতে পাকিস্তানের প্রতিরক্ষা দফতরের অ্যাভিয়েশন কর্পোরেশন যুক্তরাষ্ট্রের সহযোগিতাকে ‘অকৃপণ’ উল্লেখ করে ধন্যবাদ জানানো হয়েছে। পাকিস্তানের সন্ত্রাসবাদবিরোধী কর্মকাণ্ডে এই সামরিক সহযোগিতা ভূমিকা রাখবে বলেও জানায় তারা।

সম্প্রতি একজন শীর্ষ পর্যায়ের কর্মকর্তার বরাত দিয়ে পাকিস্তানের ইংরেজি দৈনিক ডন জানিয়েছিল, পাকিস্তান ২০২০ সালের মধ্যে ১৯০টি যুদ্ধবিমান কেনার পরিকল্পনা রয়েছে পাকিস্তানের। দেশটির বিমানবহর থেকে একই সংখ্যক যুদ্ধবিমান পরিবর্তনের প্রয়োজনের কথা জানিয়েছিলেন তিনি।

/বিএ/

সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম