হাডসন নদীতে মিলল যুক্তরাষ্ট্রের প্রথম নারী মুসলিম বিচারকের মরদেহ

বিদেশ ডেস্ক
১৩ এপ্রিল ২০১৭, ১৫:৩১আপডেট : ১৩ এপ্রিল ২০১৭, ১৫:৩৪
image

হাডসন নদীতে মিলল যুক্তরাষ্ট্রের প্রথম নারী মুসলিম বিচারকের মরদেহ

যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম নারী বিচারকের লাশ উদ্ধার করেছে দেশটির পুলিশ। বুধবার নিউই্য়র্কের হাডসন নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ। ‍বৃহস্পতিবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এমনটা জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, শিলা আব্দুস সালাম নামে ৬৫ বছর বয়সী ওই নারী নিউ ইয়র্কের সর্বোচ্চ আদালতের সহযোগী বিচারক ছিলেন। পুলিশের মুখপাত্র জানায়, ম্যানহাটনের পশ্চিম পাশে স্থানীয় সময় পৌনে দুইটার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার স্থানেই তাকে মৃত ঘোষণা করা হয়। তিনি ওয়াশিংটনের প্রথম আফ্রিকান-আমেরিকান নারী যিনি আপিল বিভাগে নিযোগ পান। ২০১৩ সালে ডেমোক্রেটিক গভর্নর মারিও কুমো তাকে নিয়োগ দেন।

এক বিবৃতিতে কুমো বলেন, ‘বিচারক শিলা আব্দুস সালাম নিউইয়র্ক এর জনগণের কাজে নিজেকে নিয়োজিত করেছেন। সকল বাধা উতরে তিনি মানুষের কাছে পৌঁছেছেন।

আমেরিকান পলিটিকাল হিস্টোরির দ্য প্রিন্সটন এনসাইক্লোপিডিয়া জানায়, আব্দুস সালাম মার্কিন আদালতের প্রথম নারী মুসলিম বিচারক। মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক পোস্ট জানায়, বুধবার তার নিখোঁজের ব্যাপারে রিপোর্ট করা হয়। তার পরিবারের সঙ্গে এখনও কথা বলা সম্ভব হয়নি।

বার্নার্ড কলেজ ও কলম্বিয়া কলেজ থেকে গ্র্যাজুয়েশন করা সালাম ইস্ট ব্রুকলিন লিগাল সার্ভিসে ক্যারিয়ার শুরু করেন। এছাড়া নিউইয়র্ক স্টেট অ্যাটর্নি জেনারেলের সহকারী হিসেবেও কাজ করেন তিনি।

/এমএইচ/

সম্পর্কিত
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম