বেসলানের স্কুলে হামলা মোকাবেলায় রাশিয়া চরম ব্যর্থ: মানবাধিকার আদালত

বিদেশ ডেস্ক
১৩ এপ্রিল ২০১৭, ১৬:৩৯আপডেট : ১৩ এপ্রিল ২০১৭, ১৬:৪০
image

বেসলানের স্কুলে হামলার পরবর্তী ছবি ২০০৪ সালে বেসলান শহরের একটি স্কুলে জিম্মিদশা ও প্রাণহানি ঠেকাতে ‘চরম ব্যর্থতার’ জন্য রাশিয়াকে দায়ী করেছে মানবাধিকার আদালত ইউরোপিয়ান কোর্ট অব হিউম্যান রাইটস। আদালতের পর্যবেক্ষণে বলা হয়, ওই হামলা মোকাবেলায় রাশিয়া পর্যাপ্ত ব্যবস্থা নেয়নি।

উল্লেখ্য, ২০০৪ সালের ১ সেপ্টেম্বর চেচেনপন্থী সশস্ত্র বিদ্রোহীদের একটি দল রাশিয়ার নর্থ ওসেটিয়ার বেসলান শহরের এক স্কুলের শিক্ষার্থীসহ এক হাজার ২০০ জনকে জিম্মি করে। তিন দিনের মাথায় জিম্মিকারীদের সঙ্গে রাশিয়ার নিরাপত্তা বাহিনীর বন্দুকযুদ্ধ হয়। বেসলান স্কুলে ওই হামলা ও জিম্মিদশার ঘটনায় প্রায় ৩৩০ জন নিহত হয়েছিল। এরমধ্যে ১৮৬ জনই শিশু। ঘটনার ভয়াবহতা থেকে প্রাণে বেঁচে যাওয়াদের অনেকে অভিযোগ করেছিলেন, অভিযানের সময় রুশ বাহিনী ভারি অস্ত্র ব্যবহার করেছে।

ঘটনার এক দশক পার হয়ে যাওয়ার পরও হতাহতদের স্বজনরা বার বার প্রশ্ন তুলছিলেন যে এ হামলা ঠেকানো যেত কিনা কিংবা উদ্ধার অভিযানের সময় এতো বিপুলসংখ্যক প্রাণহানি কেন হলো? তাদের অভিযোগ, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা জিম্মিদশা মোকাবেলা করতে ব্যর্থ হয়েছিলেন। এ ঘটনায় বেশ কয়েক বছর আগে তদন্ত শুরু হলেও তা স্থবির হয়ে পড়ে।ওই তদন্তে বিপুল প্রাণহানির জন্য রুশ কর্মকর্তাদের দায়ী করা হয়নি।  

বেসলানের ঘটনার ১২ বছরেরও বেশি সময় পার হওয়ার পর ঘটনা মোকাবেলায় ব্যর্থতার জন্য রাশিয়াকেই দায়ী করেছে মানবাধিকার আদালত। ইউরোপিয়ান কোর্ট অব হিউম্যান রাইটস-এর পক্ষ থেকে বলা হয়, স্কুলের জিম্মিদশা ঠেকাতে রুশ কর্মকর্তারা ব্যর্থ হয়েছিলেন। জিম্মিদশার অবসানে পরিচালিত অভিযান এবং পরবর্তীতে এ সংক্রান্ত যে তদন্ত হয়েছে তা নিয়েও তুমুল সমালোচনা করা হয়েছে। আদালত আরও জানায়, একটি সন্ত্রাসী হামলার পরিকল্পনা চলছে বলে রুশ কর্তৃপক্ষের কাছে তথ্য থাকার পরও স্কুলের নিরাপত্তা সেসময় বাড়ানো হয়নি।

/এফইউ/

সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম