সাবেক তালেবান জঙ্গিরা আশ্রয় নিচ্ছে জার্মানিতে!

বিদেশ ডেস্ক
২২ এপ্রিল ২০১৭, ১৮:২৯আপডেট : ২২ এপ্রিল ২০১৭, ১৮:৪৬
image

তালেবান জঙ্গি (ফাইল ফটো) গত দুই বছরে লাখ লাখ শরণার্থীর সঙ্গে বহু সাবেক তালেবান জঙ্গিও আশ্রয় নিতে জার্মানিতে প্রবেশ করেছে। শনিবার জার্মানির স্থানীয় ম্যাগাজিন দের স্পাইগেল ম্যাগাজিনে প্রকাশিত এক প্রতিবেদনের বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ওই প্রতিবেদনে বলা হয়, জার্মানির অভিবাসী ও শরণার্থী বিষয়ক ফেডারেল দফতর নিরাপত্তা কর্মকর্তাদের জানিয়েছে, আফগানিস্তান থেকে আসা শরণার্থীদের মধ্যে কয়েক হাজার নিজেদের সাবেক তালেবান জঙ্গি বলে উল্লেখ করেছেন।

প্রতিবেদনে আরও বলা হয়, অন্তত ৭০ জন আফগানের বিষয়ে বিস্তারিত তদন্ত চালিয়েছে জার্মান কর্তৃপক্ষ। তবে ওই সাবেক তালেবান সদস্যদের সবাই জঙ্গি তৎপরতায় সক্রিয় ছিলেন কিনা, তা নিশ্চিত করা যায়নি। ওই সাবেক জঙ্গিদের মধ্যে ছয়জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।   

জার্মানিতে আফগান শরণার্থী (ফাইল ফটো)

এ সম্পর্কে তাৎক্ষণিকভাবে অভিবাসন কর্তৃপক্ষ বা ফেডারেল তদন্তকারীদের কোনও মন্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, গত দুই বছরে প্রায় ২০ লাখ শরণার্থী জার্মানিতে প্রবেশ করেছে। এ নিয়ে দেশে এবং আন্তর্জাতিকভাবে তীব্র চাপের মধ্যে রয়েছে অ্যাঙ্গেলা মেরকেলের সরকার। গত বছর বেশ কয়েকটি জঙ্গি হামলার পর জার্মান কর্তৃপক্ষ বেশ কয়েকজন আফগান শরণার্থীকে ফেরত পাঠিয়েছে।

মেরকেল জানিয়েছেন, আফগানদের মধ্যে ৫৫ শতাংশকে শরণার্থী হিসেবে গ্রহণ করা হয়েছে। অপরদিকে, ৪৫ শতাংশের আবেদন খারিজ করা হয়েছে।

/এসএ/

সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম