ফ্রান্সে প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ চলছে

বিদেশ ডেস্ক
২৩ এপ্রিল ২০১৭, ১৪:১৩আপডেট : ২৯ মে ২০১৭, ২০:৩৭
image

ফ্রান্সে প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ চলছে

ফ্রান্সে প্রেসিডেন্ট নির্বাচনে প্রথম দফায় ভোটগ্রহণ শুরুর খবর দিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা। মোট ১১ জন প্রার্থী ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনের মাত্র দুই দিন আগে রাজধানী প্যারিসে ‘জঙ্গি হামলা’ নির্বাচনকে অনেকটাই প্রভাবিত করবে বলে মনে করা হচ্ছে। হামলার পর ৫০ হাজার পুলিশ ও ৭ হাজার সেনা মোতায়েন করেছে দেশটির কর্তৃপক্ষ।
আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, এই ভোটের ফলাফল কেবল ফ্রান্সকে নয়, ইউরোপীয় ইউনিয়নকেও প্রভাবিত করবে।

প্রতিদ্বন্দ্বির মধ্যে কট্টর-ডানপন্থি প্রার্থী মারিন ল্য পেনের জয়ের সম্ভাবনা আছে বলে জনমত জরিপগুলোর ফলাফলে প্রকাশ পেয়েছে।  নির্বাচনের সব জনমত জরিপে চারজন প্রার্থী পরিষ্কার ব্যবধানে এগিয়ে আছেন বলে দেখা গেছে। এবারের নির্বাচনের জনমত জরিপে দেখা গেছে, মধ্যপন্থী ইমানুয়েল ম্যাক্রোঁ এবং উগ্র-ডানপন্থী মেরিন লে পেন খানিকটা এগিয়ে আছেন। উল্লেখ্য, ফ্রান্সের ক্ষমতা এর আগে পর্যন্ত মধ্য-বামপন্থী এবং মধ্য-ডানপন্থী প্রার্থীদের মধ্যে থাকলেও, এবার এর ব্যতিক্রম ঘটতে পারে বলে মনে করা হচ্ছে।

বৃহস্পতিবারের একটি জনমত জরিপ অনুসারে, নির্বাচনি লড়াইয়ে এগিয়ে রয়েছে ম্যাক্রোঁ ও লি পেন। যদিও তাদের দুজনের মধ্যকার ব্যবধান আগের চেয়ে বেড়েছে। ম্যাক্রন ২৪ দশমিক ৫ শতাংশ আর তার পেছনে ২১ শতাংশ সমর্থন নিয়ে রয়েছে লি পেন। আর প্রচারণার শুরুতে জনপ্রিয় ফিলন ২০ শতাংশ এবং মেলেঁকন ১৯ শতাংশ সমর্থন পেয়েছেন জরিপে। কঠোর নিরাপত্তার চাদরে মোড়ানো এই নির্বাচনে অংশ নেবেন প্রায় ৪ কোটি ৭০ লাখ ভোটার।

সূত্র: আল-জাজিরা

/এমএইচ/বিএ/

সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম