সোমালিয়ায় জঙ্গি সন্দেহে মন্ত্রীকে হত্যা!

বিদেশ ডেস্ক
০৪ মে ২০১৭, ১৯:১৭আপডেট : ০৪ মে ২০১৭, ১৯:৩৫
image

আব্দুল্লাহি শেখ আবাস সোমালিয়ায় নিরাপত্তা বাহিনীর গুলিতে সেদেশের গণপূর্ত মন্ত্রী আব্দুল্লাহি শেখ আবাস নিহত হয়েছেন। রাজধানী মোগাদিসুতে প্রেসিডেন্ট প্রাসাদের কাছে নিজের গাড়িতে গুলিবিদ্ধ হন ওই মন্ত্রী। নিরাপত্তা বাহিনীর দাবি, জঙ্গি ভেবে ভুল করে শেখ আবাসকে গুলি করা হয়েছে। সোমালিয়া কর্তৃপক্ষের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি খবরটি জানিয়েছে।

নিরাপত্তা বাহিনীর দাবি, তাদের সদস্যরা যখন টহল দিচ্ছিল তখন একটি গাড়িকে পথ আগলে রাখতে দেখে তা জঙ্গিদের বলে সন্দেহ হয়। তখন ওই গাড়িতে গুলি করে তারা।

মোগাদিসুর মেয়রের মুখপাত্র আবদিফাতাহ ওমর হালান বলেন, “আবাসকে ‘ভুল করে’ হত্যা করা হয়েছে- তারা (নিরাপত্তা বাহিনী) ভুল বুঝে তার গাড়িতে গুলি করেছে। তার আত্মার শান্তি কামনা করছি।”

সোমালিয়ার প্রেসিডেন্ট মোহাম্মদ আব্দুল্লাহি মোহাম্মদ ফারমাজো বলেন, রাষ্ট্রীয়ভাবে শেখ আবাসের শেষকৃত্য হবে। রাষ্ট্রীয় রেডিওর খবরে জানানো হয়েছে, এ ঘটনার পর দেশটির প্রেসিডেন্ট তার পূর্ব নির্ধারিত ইথিওপিয়া সফর বাতিল করেছেন।

সোমালিয়ার তথ্যমন্ত্রীকে উদ্ধৃত করে বিবিসি জানায়, এ ঘটনায় কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। তবে বিস্তারিত জানানো হয়নি। 

বিবিসির প্রতিবেদনে বলা হয়, কেনিয়ার দাদাব শরণার্থী শিবিরে বড় হয়ে ওঠা শেখ আবাস গত বছরের নভেম্বরে সোমালিয়ার কনিষ্ঠতম এমপি নির্বাচিত হন। আর গত ফেব্রুয়ারিতে মন্ত্রী হন তিনি। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৩১ বছর।এর আগেও বিভিন্ন সময়ে সোমালিয়ায় জঙ্গি ভেবে সরকারি কর্মকর্তাদের গুলি করে হত্যার নজির রয়েছে। তবে নিহতদের মধ্যে শেখ আবাস হলেন সবচেয়ে উচ্চ পর্যায়ের সরকারি কর্মকর্তা। 

১৯৯১ সালে সোমালিয়ার দীর্ঘদিনের শাসক সিয়াদ বারের ক্ষমতাচ্যুতির পর থেকে দেশটিতে সংঘাত চলছে। বর্তমানে দেশটিকে আল শাবাবের জঙ্গিদের মোকাবেলা করতে হচ্ছে। এ আল-শাবাব গোষ্ঠীর সঙ্গে আল কায়েদার সংশ্লিষ্টতা রয়েছে। এখন পর্যন্ত দেশটির বেশিরভাগ এলাকা আল শাবাবের দখলে রয়েছে।

/এফইউ/

 

সম্পর্কিত
হাজার বছরের ‘পবিত্র’ গাছ মৃত্যুযাত্রায়, মর্মাহত পুরো গ্রাম
তলিয়ে যেতে পারে খুলনা ও কলকাতাসহ বিশ্বের ১৫ শহর
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি