জম্মু-কাশ্মির সীমান্তে পাকিস্তানি কিশোর আটক

বিদেশ ডেস্ক
০৬ মে ২০১৭, ১৪:৩০আপডেট : ০৬ মে ২০১৭, ১৪:৩১
image

সীমান্তে ভারতীয় সেনাদের সতর্ক উপস্থিতি ভারত অধিকৃত জম্মু-কাশ্মিরের রাজৌরি জেলার নৌসেরা সেক্টরের নিয়ন্ত্রণরেখার কাছ থেকে ১২ বছরের এক পাকিস্তানি কিশোরকে আটক করেছে ভারতীয় নিরাপত্তা বাহিনী। সীমান্ত পার হয়ে ওই কিশোর ভারতে ঢুকে পড়েছিল বলে কর্তৃপক্ষ জানিয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস এ খবর জানিয়েছে।

ভারতীয় সেনা কর্তৃপক্ষ জানিয়েছে, আটক পাকিস্তানি কিশোরের নাম আশফাক আলী চৌহান। সে বালুচ রেজিমেন্টের অবসরপ্রাপ্ত সেনা হুসেইন মালিকের ছেলে। তার বাড়ি পাকিস্তান অধিকৃত কাশ্মিরের ভীমবের জেলার দুঙ্গের পেল গ্রামে। নিয়ন্ত্রণ রেখার কাছে ‘সন্দেহজনক গতিবিধি’র জন্য তাকে আটক করা হয় বলে ভারতীয় সেনা কর্তৃপক্ষ জানিয়েছে।

ভারতীয় কর্তৃপক্ষের আশঙ্কা, নিয়ন্ত্রণ রেখার পেড়িয়ে অনুপ্রবেশের পথ খুঁজতে ও নজরদারি চালাতে পাকিস্তান সেনাবাহিনী ওই কিশোরকে নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করিয়েছে।

সেনাবাহিনী টহল দলের হাতে আটক ওই কিশোরকে জিজ্ঞাসাবাদ করেছে ভারতীয় সেনা জওয়ানরা। পরে তাকে কাশ্মির পুলিশের হাতে তুলে দেওয়া হয় বলে সেনা কর্তৃপক্ষ জানিয়েছে। এ বিষয়টি তদন্ত করা হচ্ছে বলেও সেনাবাহিনী জানিয়েছে।  

/এসএ/ 

সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় আটকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতন: পুলিশের তদন্ত কমিটি
থানায় আটকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতন: পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম