জঙ্গিদের বিনিময়ে অপহৃত ৮২ স্কুলছাত্রীকে মুক্তি দিলো বোকো হারাম

বিদেশ ডেস্ক
০৭ মে ২০১৭, ০৮:৩৮আপডেট : ০৭ মে ২০১৭, ০৯:০৫
image

২০১৪ সালে স্কুলছাত্রীদের অপহরণ করার পর তোলা ছবি নিরাপত্তা বাহিনীর হাতে আটক কয়েকজন জঙ্গির বিনিময়ে নাইজেরিয়ার উত্তর-পূবাঞ্চল থেকে অপহরণ করা ৮২ জন স্কুলছাত্রীকে মুক্তি দিয়েছে জঙ্গি সংগঠন বোকো হারাম। তবে কতজন জঙ্গিকে মুক্তি দেওয়া হয়েছে, সে সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।  

২০১৪ সালে চিবুক শহর থেকে ওই ২৭৬ জন স্কুলছাত্রীকে অপহরণ করে বোকো হারাম। অপহৃতদের ‘চিবুক গার্লস’ বলে ডাকা হতো। ওই অপহরণের ঘটনা বিশ্বব্যাপী ব্যাপক সাড়া ফেলেছিল।

নাইজেরিয়ার সরকারের সাথে বেশ কয়েকদিন ধরে আলোচনার পর নিরাপত্তা বাহিনীর হাতে আটক জঙ্গিদের বিনিময়ে অপহৃতদের কয়েকজনকে মুক্তি দিতে রাজি হয় বোকো হারাম।

নাইজেরিয়ার প্রেসিডেন্টের দফতর এক বিবৃতিতে জানিয়েছে, সরকারের সঙ্গে আলোচনার প্রেক্ষিতে আটক জঙ্গিদের বিনিময়ে কয়েকজন অপহৃতকে মুক্তি দিয়েছে বোকো হারাম। প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি অপহৃতদের দায়িত্ব গ্রহণ করবেন। তবে কতজন জঙ্গির বিনিময়ে কতজন অপহৃতকে মুক্তি দিয়েছে বোকো হারাম, সে সম্পর্কে কিছু উল্লেখ করা হয়নি বিবৃতিতে।

গত অক্টোবরে ২১ জনকে মুক্তি দেয় বোকো হারাম

গত মাসে মুহাম্মাদু বুহারি বলেছিলেন, অপহৃতদের মুক্তির জন্য সরকার আলোচনা করছে।

কর্তৃপক্ষ অপহৃতদের প্রকৃত সংখ্যা না জানালেও সামরিক সূত্রের বরাতে বিবিসি জানিয়েছে, অপহৃতদের মধ্যে ৮২ জনকে মুক্তি দেওয়া হয়েছে। তাদের ক্যামেরুনের সীমান্তবর্তী এলাকা বানকির সেনাঘাঁটিতে রাখা হয়।

এর আগে গত বছর অক্টোবরে আন্তর্জাতিক সাহায্য সংস্থা রেড ক্রস বোকো হারামের সঙ্গে আলোচনার মাধ্যমে অপহৃতদের মধ্যে ২১ জনকে মুক্ত করেছিলো। বিভিন্ন সময়ে কেউ উদ্ধার হয়েছে, অথবা পালিয়ে এসেছে। কিন্তু ১৯৫ জন অপহৃতের কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না।
২০১৪ সালে নারী-পুরুষ সহ প্রায় ২ হাজার জনকে অপহরণ করেছিলো বোকো হারাম। ২০০৯ সালে এই অঞ্চলে তাদের তাণ্ডব শুরু হওয়ার পর প্রাণ হারিয়েছে ২০ হাজারেরও বেশি মানুষ। আর ঘর ছাড়তে বাধ্য হয়েছে প্রায় ২৩ লাখ আফ্রিকান।
/এমএইচ/এসএ/

সম্পর্কিত
হাজার বছরের ‘পবিত্র’ গাছ মৃত্যুযাত্রায়, মর্মাহত পুরো গ্রাম
তলিয়ে যেতে পারে খুলনা ও কলকাতাসহ বিশ্বের ১৫ শহর
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম