ফক্স নিউজের প্রতিষ্ঠাতা রজার এইলেসের জীবনাবসান

বিদেশ ডেস্ক
১৮ মে ২০১৭, ১৯:২৩আপডেট : ১৮ মে ২০১৭, ১৯:২৪
image

রজার মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের প্রতিষ্ঠাতা ও সাবেক চেয়ারম্যান রজার এইলেস মারা গেছেন। পারিবারিকভাবে দেওয়া এক বিবৃতিতে ৭৭ বছর বয়সী এই ব্যক্তির মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, রজারের প্রয়াণের খবর জানিয়ে বিবৃতি দিয়েছেন তার স্ত্রী এলিজাবেথ। মার্কিন সংবাদমাধ্যমের কাছে পাঠানো ওই বিবৃতিতে স্বামীকে দেশপ্রেমিক হিসেবে উল্লেখ করেন এলিজাবেথ। তিনি আরও বলেন, রজারের মৃত্যুতে তিনি ‘গভীরভাবে ব্যথিত ও মর্মাহত’।

১৯৯৬ সালে ফক্স নিউজ প্রতিষ্ঠা করেন রজার এইলেস। ধীরে ধীরে মার্কিন রাজনীতির প্রভাবশালী কণ্ঠস্বরে পরিণত হয় সংবাদমাধ্যমটি। তবে যৌন নিপীড়নের অভিযোগ ওঠার পর গত বছর পদত্যাগ করেন রজার।

পদত্যাগের সময় কারণ হিসেবে নিজের ‘বিক্ষুব্ধ’ অবস্থার কথা বলেছিলেন তিনি।

একসময় সাবেক মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সনের মিডিয়া উপদেষ্টা হিসেবে কাজ করেছেন রজার। গত বছর প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণা চলার সময় ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টা হিসেবেও নিয়োজিত ছিলেন।

/এফইউ/

সম্পর্কিত
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম