ভূমধ্যসাগর থেকে দুই হাজার ৩০০ অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার

বিদেশ ডেস্ক
১৯ মে ২০১৭, ২১:১২আপডেট : ১৯ মে ২০১৭, ২১:১৫

ভূমধ্যসাগর থেকে দুই হাজার ৩০০ অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার ভূমধ্যসাগর থেকে দুই হাজার ৩০০ অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছে ইতালির কোস্টগার্ড। ২২টি উদ্ধার অভিযানে লিবিয়া উপকূল থেকে ইতালিগামী এসব অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করা হয়। বৃহস্পতিবার ইতালিয়ান কোস্টগার্ডের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। বার্তা সংস্থা এএফপি’র বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ইয়াহু।
প্রতিবেদনে বলা হয়, রাবারের ১২টি ডিঙ্গি নৌকা এবং ১০টি কাঠের নৌকায় করে ইতালির উদ্দেশ্যে যাত্রা করেন এসব অভিবাসনপ্রত্যাশী ব্যক্তিরা। এরমধ্যে ৬ সপ্তাহ বয়সী শিশুও ছিল।

ইতালিয়ান কোস্টগার্ডের এ উদ্ধার অভিযানে সহায়তা দেয় ভূমধ্যসাগরে তৎপর ইউরোপীয়ান ইউনিয়ন নেভাল ফোর্স। তবে উদ্ধারকৃতদের কোথায় রাখা হয়েছে সে সম্পর্কে প্রতিবেদনে কিছু বলা হয়নি।  

ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী চলতি বছর এ পর্যন্ত দেশটিতে পৌঁছেছে ৪৫ হাজার অভিবাসনপ্রত্যাশী।

জীবন-জীবিকার তাগিদে প্রতিনিয়ত স্বপ্নভূমির উদ্দেশে দেশ ছাড়েন বিপুল সংখ্যক মানুষ। জীবনের ঝুঁকি নিয়ে জাহাজ বা নৌকায় চড়ে বসেন বহু শরণার্থী। একদিকে উত্তাল সাগরের বুকে একের পর নৌকাডুবিতে প্রাণ যাচ্ছে হাজার হাজার মানুষের। অন্যদিকে অধিকতর ভালো জীবনের সন্ধানে মানব পাচারকারীদের শিকারে পরিণত হন আরও বহু মানুষ।

২০১৫ সালের ২ সেপ্টেম্বর তুরস্কের উপকূলে সন্ধান মেলে আয়লান নামের এক সিরীয় শিশুর মৃতদেহ। সমুদ্রের উত্তাল ঢেউয়ে নিথর পড়ে থাকা শিশু আয়লান কুর্দির নাম শুনলে এখনও স্তব্ধ হয়ে যান অনেকে। ছোট নৌকায় থাকা আয়লান ও তার ভাই ভেসে যায় তুরস্কের সৈকতে। তাদের মা ভেসে যান দূরের অন্য এক সৈকতে। এখনও জীবনের ঝুঁকি নিয়ে সপরিবারে সাগরে ভাসছেন বহু আয়লান কুর্দি।

/এমপি/

সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম