চার্চ পরিচালিত স্কুলে শিশু নিপীড়ন

পোপকে ক্ষমা চাওয়ার আহ্বান কানাডার প্রধানমন্ত্রীর

বিদেশ ডেস্ক
৩০ মে ২০১৭, ১৯:৫৪আপডেট : ৩০ মে ২০১৭, ১৯:৫৭

পোপকে ক্ষমা চাওয়ার আহ্বান কানাডার প্রধানমন্ত্রীর কানাডায় ক্যাথলিক চার্চ পরিচালিত স্কুলগুলোতে আদিবাসী শিশুদের ওপর নির্যাতনের ঘটনায় পোপ ফ্রান্সিসকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। জি-৭ সম্মেলন পরবর্তী সফরের অংশ হিসেবে সোমবার ভ্যাটিকান সফরে যান কানাডার প্রধানমন্ত্রী। এ সময় পোপ ফ্রান্সিস-এর সঙ্গে আলাপকালে তিনি তাকে ক্ষমা চাওয়ার এ আহ্বান জানান। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি।

কানাডার আদিবাসীদের প্রায় দেড় লাখ শিশুকে ১৮৮০ সালের দিকে সরকার পরিচালিত আবাসিক স্কুলে নিয়ে যায় দেশটির কর্তপক্ষ। উদ্দেশ্য ছিল তাদের কানাডার মূল সমাজের সঙ্গে যেন খাপ খাইয়ে নেওয়া যায়। এ লক্ষ্যে এসব শিশুদের নিজস্ব সাংস্কৃতিক ঐতিহ্য ও ভাষা থেকে পুরোপুরি বিচ্ছিন্ন করে ফেলা হয়। এক শতকেরও বেশি সময় কানাডা সরকার এসব স্কুলে অর্থায়ন করে। তবে সরকারি অর্থে পরিচালিত হলেও এগুলো পরিচালনা করতো ক্যাথলিক গির্জা। ১৯৯৬ সালে এ ধরনের সর্বশেষ স্কুলটি বন্ধ হয়ে যায়।

ক্যাথলিক চার্চ পরিচালিত এসব স্কুলের অনেক শিক্ষার্থীই শারীরিক ও যৌন নির্যাতনের শিকার হতো বলে অভিযোগ রয়েছে। ২০১৫ সালে কানাডার 'ট্রুথ অ্যান্ড রিকনসিলেশন কমিশন'এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করে। এতে বলা হয়, আদিবাসী শিশুদের তাদের মা-বাবা ও সংস্কৃতি থেকে বিচ্ছিন্ন করে সাংস্কৃতিক গণহত্যা চালানো হয়েছিল। কমিশন পোপের আনুষ্ঠানিক ক্ষমা প্রার্থনার দাবিসহ কর্তৃপক্ষের কাছে ক্ষতিগ্রস্তদের জন্য বেশকিছু সুপারিশ পেশ করে।

সোমবার পোপের সঙ্গে বৈঠকে আদিবাসী শিশুদের ওপর ওই নিপীড়নের বিষয়টি তুলে ধরেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। পরে সাংবাদিকদের তিনি বলেন, আদিবাসীদের প্রকৃত সমন্বয়ের মাধ্যমে কানাডার সামনে এগিয়ে যাওয়াটা কতটা গুরুত্বপূর্ণ আমি পোপকে সে বিষয়ে বলেছি। ক্ষমা চাওয়ার মাধ্যমে তিনি কিভাবে সহযোগিতা করতে পারবেন সে বিষয়ে আলাপ করেছি।

আদিবাসীদের কাছে ক্ষমা চাইতে পোপ ফ্রান্সিসকে কানাডা সফরের আমন্ত্রণ জানানো হয়েছে বলেও সাংবাদিকদের জানান দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এ ব্যাপারে এখনও পর্যন্ত ভ্যাটিকান থেকে কোনও মন্তব্য আসেনি।

/এমপি/

সম্পর্কিত
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী