ট্রাম্পের শুল্কনীতি অবৈধ ঘোষণা: আর্থিক খাতে কিছুটা স্বস্তি, বাড়ছে অনিশ্চয়তা

আন্তর্জাতিক ডেস্ক
২৯ মে ২০২৫, ১৭:৩৮আপডেট : ২৯ মে ২০২৫, ১৭:৩৮

মার্কিন বাণিজ্য আদালতের এক রায়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বেশিরভাগ আমদানি শুল্ক অবৈধ ঘোষণা করা হয়েছে। আদালত জানায়, ট্রাম্প নিজের ক্ষমতার সীমা অতিক্রম করেছিলেন। এ রায়ে বৃহস্পতিবার আর্থিক বাজারে স্বস্তি এলেও বৈশ্বিক অর্থনীতিতে অনিশ্চয়তা আরও বাড়তে পারে বলে আশঙ্কা বিশ্লেষকদের। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

জার্মানি ও ইউরোপীয় কমিশন বিষয়টি নিয়ে এখনই মন্তব্য করতে নারাজ। জার্মান অর্থনীতিবিষয়ক মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেন, আমরা আশা করি, ইউরোপীয় ইউনিয়ন কমিশন ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারস্পরিক লাভজনক একটি সমাধানে পৌঁছানো যাবে।

ট্রাম্পের শুঙ্কারোপে সবচেয়ে ক্ষতিগ্রস্ত ছিল চিপ নির্মাতা, ব্যাংক, বিলাসবহুল পণ্য এবং গাড়ি শিল্প। এই রায় ঘোষণার পর এসব খাতে শেয়ারবাজারে ঊর্ধ্বগতি দেখা গেছে। ডলারের মান ইয়েনের বিপরীতে ০.২ শতাংশ ও সুইস ফ্রাঁর বিপরীতে ০.৩ শতাংশ বেড়ে যায়। ওয়াল স্ট্রিটের ফিউচার সূচকও ১.৫ শতাংশের বেশি বেড়ে যায়।

ট্রাম্প প্রশাসন জানিয়েছে, তারা এই রায়ের বিরুদ্ধে আপিল করবে। বিশ্লেষকদের মতে, হোয়াইট হাউজ আইনি পথে এগোলে বিনিয়োগকারীরা এখনই ঝুঁকি নিতে আগ্রহী হবেন না।

চলতি মাসে যুক্তরাজ্যের সঙ্গে একটি চুক্তি হলেও অন্যান্য দেশগুলোর সঙ্গে আলোচনা থেমে আছে। নতুন এই রায় জাপানের মতো দেশকে দ্বিপক্ষীয় চুক্তি করতে নিরুৎসাহিত করতে পারে বলেও মনে করছেন অনেকে। তবে শুল্কের গতি কমে যাওয়া ট্রাম্প-বিরোধী শিবির ও বাজার ওঠানামায় লাভবান বিনিয়োগকারীদের জন্য ইতিবাচক হতে পারে।

ফরভিস মাজার্সের প্রধান অর্থনীতিবিদ জর্জ লাগারিয়াস বলেন,  এই রায়ের মাধ্যমে আপাতত সময় পাওয়া গেছে প্রস্তুতির জন্য। একই সঙ্গে শুল্কের মাত্রা ১৫ শতাংশের বেশি বাড়ানো সম্ভব নয়।

ট্রাম্পের শুল্কনীতি বিলাসবহুল ব্যাগ, জুতা, গাড়ি, হাউজহোল্ড পণ্যসহ বহু খাতের উৎপাদন ও সরবরাহব্যবস্থাকে নড়বড়ে করে দেয়। যুক্তরাষ্ট্রের জেনারেল মোটরস ও ফোর্ড পূর্বাভাস বাতিল করেছে। হোন্ডা, ক্যামপারি, রোশ ও নভারটিসের মতো বহুজাতিক প্রতিষ্ঠান জানিয়েছে, তারা হয় যুক্তরাষ্ট্রে কার্যক্রম বিস্তারের চিন্তা করছে, নয়তো অন্যত্র সরিয়ে নেওয়ার।

এই অস্থিরতার মাঝেও ইউরোপের রফতানি-নির্ভর খাতগুলোর মধ্যে বিলাসবহুল পণ্য ও গাড়ি খাতে বড় উল্লম্ফন দেখা গেছে। স্টোক্স ৬০০ সূচক ০.৪ শতাংশ এবং বিলাসবহুল ব্র্যান্ডে সমৃদ্ধ ফরাসি সূচক ক্যাক ৪০ বেড়েছে ০.৮ শতাংশ।

এআই প্রযুক্তিনির্ভর প্রতিষ্ঠান এনভিডিয়ার শক্তিশালী আয়প্রকাশ বাজারে বাড়তি চাঙ্গাভাব আনলেও বিশেষজ্ঞদের মতে, এই প্রবণতা টিকবে না। ইউবিএস অ্যাসেট ম্যানেজমেন্টের কেভিন বার্কার বলেন, বর্তমানে আমরা অতিরিক্ত অস্থিরতার মধ্যে আছি। এটা সক্রিয় বিনিয়োগকারীদের জন্য ইতিবাচক হলেও সাধারণ বিনিয়োগকারীদের জন্য নয়।

/এএ/
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বশেষ খবর
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি