কাতারের পক্ষে কথা বললে ১৫ বছরের জেল

বিদেশ ডেস্ক
০৭ জুন ২০১৭, ১৫:০৮আপডেট : ০৭ জুন ২০১৭, ১৫:১০
image

কাতারের পক্ষে কথা বললে ১৫ বছরের জেল

মধ্যপ্রাচ্যের কূটনৈতিক যুদ্ধে সংযুক্ত আরব আমিরাতের কোনও ব্যক্তি কাতারের প্রতি সহানুভূতি প্রকাশ করলে ১৫ বছরের জেল পর্যন্ত হতে পারে। বুধবার দেশটির সংবাদমাধ্যম গালফ নিউজের বরাতে একথা জানিয়েছে  ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

৫ জুন বাহরাইন, সৌদি আরব, মিসর ও সংযুক্ত আরব আমিরাতসহ বেশ কয়েকটি আরব দেশ জঙ্গিবাদে সমর্থনের অভিযোগ এনে কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেয়। তবে এই অভিযোগ অস্বীকার করেছে কাতার।

আমিরাতের অ্যাটর্নি জেনারেল হামাদ সাইফ আল-শামসি বলেন,‘কাতারের জন্য যে সহানুভূতি প্রকাশ করবে তার বিরুদ্ধেই কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এটা সোশ্যাল মিডিয়া হোক, লিখিত কিংবা মৌখিক হোক, আমরা ব্যবস্থা নেব। কারণ এটা সংযুক্ত আরব আমিরাতের নীতি বিরোধী।’ এছাড়া অভিযুক্তদের ৫ লাখ দিরহাম জরিমানাও করা হতে পারে বলে জানিয়েছে গালফ নিউজ।  

মঙ্গলবার আরব দেশগুলোর এই পদক্ষেপকে স্বাগত জানালেও আরব বিশ্বে ঐক্য গঠনের আহ্বান জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মধ্যপ্রাচ্যে্র এই কূটনৈতিক সংকটে টুইটারে কাতারের সমর্থনে অনেকে টুইট করছেন। আরব বিশ্বে ‍মত প্রকাশের মাধ্যম হিসেবে টুইটার খুবই জনপ্রিয়। তবে আরব আমিরাত এবার মত প্রকাশ থেকে বিরত রাখতেই শাস্তির বিধান করলো।

সূত্র: রয়টার্স

/এমএইচ/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম