লন্ডন অগ্নিকাণ্ডে স্কটল্যান্ড ইয়ার্ডের তদন্ত শুরু

বিদেশ ডেস্ক
১৬ জুন ২০১৭, ০৯:১৭আপডেট : ১৬ জুন ২০১৭, ১১:১৫
image

লন্ডনের গ্রেনফেল টাওয়ারে অগ্নিকাণ্ড লন্ডনের গ্রেনফেল টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত শুরু করেছে যুক্তরাজ্যের পুলিশ বাহিনী স্কটল্যান্ড ইয়ার্ড। সংস্থাটির এক মুখপাত্রের বরাত দিয়ে এ খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।

স্কটল্যান্ড ইয়ার্ডের ওই মুখপাত্র বলেছেন, ‘আমরা একজন জ্যেষ্ঠ তদন্তকারী কর্মকর্তাকে নিয়োগ দিয়েছি।’ অগ্নিকাণ্ডটি অপরাধমূলক কাজের অংশ কিনা, তা তিনি খতিয়ে দেখবেন বলে জানা গেছে।  

পুলিশ জানিয়েছে, তদন্ত কোনদিকে এগোবে সে সম্পর্কে এখনই নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয়। তারা বিষয়টি অনুসন্ধান করছেন। শিগগিরই এ সম্পর্কিত আরও বিস্তারিত তথ্য জানানো হবে।

উল্লেখ্য, বুধবার রাতে পশ্চিম লন্ডনের গ্রেনফেল টাওয়ারে আগুন লাগে। রাত ১টা ১৫ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে। আগুনের তাণ্ডবে ভবনটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এতে ১৭ জন নিহত হয়েছেন। আরও মানুষের প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। সবশেষ খবর অনুযায়ী ৭৮ জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের মধ্যে ১৮ জনের অবস্থা আশঙ্কাজনক। ‍

/এসএ/

সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম