লন্ডনের মসজিদে সন্দেহভাজন হামলাকারীর পরিবার হতবাক

বিদেশ ডেস্ক
২০ জুন ২০১৭, ১০:২৬আপডেট : ২০ জুন ২০১৭, ১৫:২২
image

হামলার পর কার্ডিফে অভিযান চালিয়েছে পুলিশ লন্ডনের মসজিদে হামলার অভিযোগে গ্রেফতার ড্যারেন অববোর্নের পরিবার বিশ্বাসই করতে পারছে না তিনি এমন একটি কাজ করেছেন। এক বিবৃতিতে চার সন্তানের জনক ড্যারেনের পরিবার জানিয়েছে, তারা এ ঘটনায় ‘হতবাক ও বিধ্বস্ত’। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

স্থানীয় সময় রবিবার দিনগত রাত ১২টা ২০ মিনিটে যুক্তরাজ্যের ফিনসবারি পার্কে মসজিদ থেকে তারাবির নামাজ শেষে বের হয়ে আসা মুসলিমদের লক্ষ্য করে ভ্যান দিয়ে হামলা চালানো হয়। ওই ভ্যানের চালক অসবর্নকে মসজিদের ইমাম উত্তেজিত জনগণের হাত থেকে রক্ষা করেন। পরে পুলিশ তাকে গ্রেফতার করে। ওই ঘটনায় ১১ জন আহত হন। এর মধ্যে নয়জনকে হাসপাতালে যেতে হয়। কয়েকজনের আঘাত গুরুতর বলে জানা গেছে।

হামলা চালানোর সময় রাস্তায় পড়ে যাওয়া এক ব্যক্তিকে সাহায্যের জন্য দাঁড়িয়েছিলেন মুসল্লিরা। পরে ওই ব্যক্তি মারা যান। তবে ভ্যান হামলার কারণে তার মৃত্যু হয়েছে কিনা, তা নিশ্চিত হওয়া যায়নি।

৪৭ বছর বয়সী সন্দেহভাজন হামলাকারী অসবর্নের মা, বোন এবং ভাগ্নি এক বিবৃতিতে বলেন, ‘আমরা এ ঘটনায় ভীষণভাবে হতবাক, এটা অবিশ্বাস্য। এখনও আমরা এ বিষয়টি বুঝে উঠতে পারিনি।’ বিবৃতিতে আরও বলা হয়, ‘এ হামলায় আহতদের প্রতি আমরা সহমর্মী।’   

এদিকে, মেট্রোপলিটন পুলিশের প্রধান ক্রেসিডা ডিক এবং ধর্মীয় নেতারা সোমবার রাতে একটি সংহতি সমাবেশে যোগ করেন। সেখানে ডিক বলেন, এ বিষয়টি পরিষ্কার যে, ‘এটি মোটামুটি নিশ্চিতভাবেই মুসলিমদের ওপর হামলা।’ তিনি আরও জানান, সকল ধর্মের প্রার্থনাস্থলে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

নিরাপত্তামন্ত্রী বেন ওয়ালেস জানান, সন্দেহভাজন অসবর্নকে পুলিশ আগে থেকে চিনতো না।

কার্ডিফে অসবর্নের বাড়িতে অভিযান চালিয়েছে পুলিশ। তার বিরুদ্ধে হেইট ক্রাইম, হত্যা চেষ্টা ও সন্ত্রাসবাদের অভিযোগ আনা হয়েছে।

/এসএ/

সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম