মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে সেনা বাহিনীর দুই গ্রুপের সংঘর্ষে নিহত শতাধিক

বিদেশ ডেস্ক
২২ জুন ২০১৭, ০৫:১২আপডেট : ২২ জুন ২০১৭, ০৮:১৭

জাতিসংঘের মতে, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের ৫০ শতাংশের বেশি মানুষের মানবিক সহায়তা প্রয়োজন (ছবি- আল-জাজিরা)

শান্তি চুক্তি সইয়ের একদিন না যেতেই মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের ব্রিয়া শহরে সেনা বাহিনীর দুই গ্রুপের সংঘর্ষে শতাধিক নিহত হয়েছে। ব্রিয়ার মেয়রের বরাত দিয়ে এ খবর দিয়েছে আল-জাজিরা।

মঙ্গলবার (২০ জুন) ভোরের দিকে এ সংঘর্ষ শুরু হয়। এতে শতাধিক নিহত হওয়া ছাড়া অসংখ্য মানুষ আহত হন। মরদেহগুলো ব্রিয়ার রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে বলে জানিয়েছে আল-জাজিরা।

বুধবার ব্রিয়ার মেয়র মওরিস বেলিকুস্যু বার্তাসংস্থা রয়টার্সকে টেলিফোনে বলেন, ‘প্রথমে ধারণা করেছিলাম, ৫০ জনের মতো মারা গেছে। তবে এরপর মৃতের সংখ্যা অনেক বেড়েছে। এখন পর্যন্ত শতাধিক নিহত হওয়ার খবর পেয়েছি।’ তিনি আরও বলেন, ‘আশেপাশের এলাকায় এখনও অনেক লাশ পড়ে আছে।’

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সংঘর্ষের সময় অনেক বাড়িতে লুটপাট চালানো। এমনকি, বেশ কিছু বাড়িতে আগুনও দেওয়া হয়।

আল-জাজিরার খবরে প্রকাশ, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক বর্তমান পৃথিবীর দরিদ্র দেশগুলোর একটি। ২০১৩ সালে দেশটির নেতা ফ্রান্সোয়িস বোজিজ ক্ষমতা থেকে অপসারিত হন। এরপর থেকে মুসলিম সেলেকাবিদ্রোহী ও খ্রিস্টান বালাকাবিরোধী মিলিশিয়ার মধ্যকার যুদ্ধে দেশটির পরিস্থিতি ক্রমাগতভাবে আরও খারাপের দিকে যাচ্ছে।

/এমএ/এমএনএইচ/

সম্পর্কিত
হাজার বছরের ‘পবিত্র’ গাছ মৃত্যুযাত্রায়, মর্মাহত পুরো গ্রাম
তলিয়ে যেতে পারে খুলনা ও কলকাতাসহ বিশ্বের ১৫ শহর
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম