আইএস-মুক্ত হতে চলেছে মসুল: ইরাকি প্রধানমন্ত্রী

বিদেশ ডেস্ক
২৩ জুন ২০১৭, ১৩:৩১আপডেট : ২৩ জুন ২০১৭, ১৩:৩৩
image

ইরাকের মসুল
আইএসের দখলকৃত ইরাকের মসুল শহর খুব শিগগিরই পুনরুদ্ধার করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি। তিনি বলেন, কয়েকদিনের মধ্যেই মসুলের ‘স্বাধীনতা’ ঘোষণা করা হবে। শুক্রবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এসব তথ্য উঠে আসে।

প্রতিবেদনে বলা হয়, মসুলের পশ্চিমাঞ্চলে আইএসের শেষ ঘাঁটি পুনরুদ্ধারে লড়াই করে যাচ্ছে ইরাকি বাহিনী। বৃহস্পতিবার সাংবাদিকদের প্রধানমন্ত্রী বলেন, ‘এটা এখন সময়ের ব্যাপার মাত্র। আমরা মসুলকে সম্পূর্ণ স্বাধীন ঘোষণা করতে পারবো।’

বার্তা সংস্থা এপির ফুটেজে দেখা যায়, মসুলের পুরোনো শহরের বাব আল-বিড় এলাকায় ঢুকছে ইরাকি বাহিনী। সেখানেই আইএসের সঙ্গে চূড়ান্ত লড়াই হবে তাদের।

গত তিন বছরে প্রতিনিয়তই তাদের দখল হারিয়েছে আইএস। মসুলই ছিলো তাদের শেষ ঘাটি। ধারণা করা হচ্ছে সেখানেই চূড়ান্তা লড়াই হবে।

মসুলে প্রায় দেড়লাথ বেসামরিক আটকা পরে আছে। জাতিসংঘের মতে তাদের অবস্থা খুবই ভয়াবহ। গত আটমাস ধরে মসুল পুনরুদ্ধারের লড়াই চালিয়ে যাচ্ছে ইরাকি বাহিনী।

বুধবার সেই লড়াইয়ে ধ্বংস হয় মসুলের বিখ্যাত মসজিদ আল নুরি। ১২ শতাব্দীর সেই মসজিদতে ইরাকের টাওয়ার অফ পিসা বলা হয়। এটি ধ্বংসে ইরাকিরা খুবই মর্মাহত। আইএস ও যুক্তরাষ্ট্র পরস্পরকে এই ঘটনার জন্য দোষারোপ করছে।

/এমএইচ/

সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী