চীনের সিচুয়ানে ভয়াবহ ভূমিধস, নিখোঁজ অন্তত ১০০

বিদেশ ডেস্ক
২৪ জুন ২০১৭, ১০:০৬আপডেট : ২৪ জুন ২০১৭, ১১:৩৮
image

চীনের সিচুয়ানে ভয়াবহ ভূমিধস, নিখোঁজ অন্তত ১০০
চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলের সিচুয়ান প্রদেশে ভূমিধসের পর ১০০রও বেশি মানুষ নিখোঁজ রয়েছে। আশঙ্কা করা হচ্ছে, তারা সবাই মাটির নিচে চাপা পড়েছেন। নিখোঁজদের অবস্থান শনাক্ত করে তাদের উদ্ধারের জন্য অভিযান চলছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

সংবাদমাধ্যমটির শনিবারের (২৪ জুন) প্রতিবেদনে বলা হয়, মাওক্সিয়ান কাউন্টির শিনমো গ্রামে স্থানীয় সময় ভোর ৬ টার দিকে একটি পাহাড়ের কিছু অংশ ধসে পড়ে। এতে প্রায় ৪০টি ঘরবাড়ি ধ্বংস হয়ে যায়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানায়, ৪০০ মানুষ উদ্ধার তৎপরতায় অংশ নিয়েছেন। ছয়টি অ্যাম্বুলেন্স সেখানে উপস্থিত আছে। আরও কিছু অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে যাচ্ছে। 

সরকারি ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, মাওক্সিয়ান কাউন্টিতে ১,১০,০০০ মানুষ বাস করে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, শিনমো গ্রামটি পর্যটন এলাকা হিসেবেও পরিচিত। তবে ভূমিধসের পর কোনও বিদেশি নাগরিক মাটিচাপা পড়েছেন কিনা তা এখনও জানা যায়নি।

উদ্ধার তৎপরতার সঙ্গে সংশ্লিষ্ট এক স্থানীয় কর্মকর্তা জানান, ওয়েনচুয়ান ভূমিকম্পের পর এটি এ এলাকার সবচেয়ে বড় ভূমিধসের ঘটনা। 

চীনের পার্বত্য অঞ্চলগুলোতে ভূমিধস খুব পরিচিত বিষয়। বিশেষ করে ভারি বৃষ্টিপাতের সময় ভূমিধসের ঝুঁকি থাকে।

/এফইউ/

সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম