সৌদি আরবসহ বিশ্বের বিভিন্ন দেশে উদযাপিত হচ্ছে ঈদুল ফিতর

বিদেশ ডেস্ক
২৫ জুন ২০১৭, ১৭:০৮আপডেট : ২৫ জুন ২০১৭, ২২:৪৫
image

রবিবার (২৫ জুন) পবিত্র ঈদুল ফিতর উদযাপন করছে মধ্যপ্রাচ্য ও উপসাগরীয় দেশগুলো। ইউরোপ ও আমেরিকা মহাদেশজুড়েও ঈদ উদযাপিত হচ্ছে। সৌদি আরবে গতকাল শনিবার(২৪ জুন) সন্ধ্যায় পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়। ফলে রবিবার ঈদ উৎসব উদযাপন করা হচ্ছে।
মিসরে ঈদ উদযাপন

কাতার, ইন্দোনেশিয়া, আরব আমিরাত ছাড়াও আরও অন্তত ১৫ দেশ রোববার ঈদ উদযাপন শুরু করেছে। অপরদিকে তুরস্ক, উত্তর আমেরিকায় বসবাসরত মুসলমান, ইউরোপের দেশগুলো, অস্ট্রেলিয়া আগেই রবিবার ঈদ উদযাপন করার ঘোষণা দিয়েছিল।

গাজায় ঈদ উদযাপন

ইসরায়েলি আধিপত্যে নিস্পেষিত ফিলিস্তিনি ভূখণ্ডেও ঈদ উদযাপিত হচ্ছে। সেখানকার ঐতিহ্যবাহী আল আকসা মসজিদে ঈদের নামাজ পড়েছেন মুসল্লিরা। ঈদ উদযাপিত হচ্ছে পৃথিবীর বৃহত্তম কারাগারখ্যাত গাজা উপত্যকাতেও।

ফিলিস্তিনিরা সুবিখ্যাত আল আসকা মসজিদে নামাজ আদায় করেন

আরবি বর্ষপঞ্জি অনুযায়ী রমজানের পরবর্তী মাস শাওয়াল। এক মাসের সিয়াম সাধনার পর শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে পরদিন ঈদুল ফিতর উদযাপন করেন মুসলমানরা। 

তুরস্কের ইস্তাম্বুলে ঈদের নামাজ আদায় করছেন মুসল্লিরা

রাশিয়াতেও রবিবার ঈদ উদযাপিত হচ্ছে। মস্কোতে ঈদের নামাজ আদায় করেছেন মুসল্লিরা।

মস্কোতে ঈদ আয়োজন

/এমপি/বিএ/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক