ফ্রান্সে মসজিদে হামলার চেষ্টা, একজন গ্রেফতার

বিদেশ ডেস্ক
৩০ জুন ২০১৭, ০৮:৫২আপডেট : ৩০ জুন ২০১৭, ১০:২৮
image

ফ্রান্সে মসজিদে হামলার চেষ্টা, একজন গ্রেফতার

ফ্রান্সের প্যারিসে একটি মসজিদে গাড়ি হামলা চালানোর চেষ্টা করায় একজনকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এই ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। শুক্রবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এমনটা জানা যায়।

প্রতিবেদনে বলা হয় মসজিদের সামনে একটি ভীড়ের মাঝে গাড়ি হামলা চালায় চালক। মসজিদের চারপাশের দেয়াল বেষ্টনীতে গাড়িটি ধাক্কা খেয়ে থেমে যাওয়ায় বড় ধরনের কোনও ক্ষতি হয়নি। ধাক্কার পর গাড়ি থেকে নেমে পালিয়ে যায় চালক।

গত ১৯ জুন লন্ডনের ফিন্সবারি মসজিদের সামনে এভাবেই গাড়ি হামলা চালিয়েছিলো এক ব্রিটিশ। সেই ঘটনায় একজন নিহত হয়েছিলেন। 

বৃহস্পতিবার ফ্রান্সের ঘটনায় পালিয়ে যাওয়ার কিছুক্ষণ পরেই চালককে গ্রেফতার করেছে পুলিশ। তবে হামলার উদ্দেশ্য সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয় সংবাদমাধ্যম লা পারিসিয়ে জানিয়েছে, হামলাকারী আর্মেনিয়ী বংশোদ্ভূত। তিনি প্যারিসে আইএসের হামলার প্রতিশোধ নিতে চেয়েছিলেন বলে দাবি করে সংবাদমাধ্যমটি। সে সময় তিনি মাদকাসক্ত ছিলেন না বলেও জানায় তারা।  

/এমএইচ/

সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম