সৌদি জোটের শর্ত না মানলেও আলোচনায় প্রস্তুত কাতার

বিদেশ ডেস্ক
০২ জুলাই ২০১৭, ০৬:১৯আপডেট : ০২ জুলাই ২০১৭, ০৬:২২
image

সৌদি জোটের শর্ত না মানলেও আলোচনায় প্রস্তুত কাতার

কূটনৈতিক সম্পর্ক পুনর্গঠনে সৌদি আরবসহ চার দেশ থেকে দেওয়া কাতারের উপর শর্ত না মানার জন্যই তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন কাতারের পররাষ্ট্র মন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান আল থানি। শনিবার ইতালির রোমে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।

তিনি বলেন, এই দাবিগুলো সন্ত্রাসবাদ দমনে নয়, বরং কাতারের সার্বভৌমত্ব ক্ষুন্ন করা। তবে কাতার এখনও আলোচনা করতে আগ্রহী বলে জানান তিনি।

৫ জুন সন্ত্রাসবাদের অভিযোগ এনে কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মিসরসহ ৬ দেশ। এরপর সম্পর্ক পুনর্গঠনে কাতারকে ১৩টি শর্ত দেয় ৪ দেশ। জবাব দেওয়ার জন্য বেধে দেওয়া হয় ১০ দিনের সময়। 

শেখ মোহাম্মদ বলেন, ‘এই শর্তগুলো এমনভাবে তৈরি করা হয়েছে যেন আমরা গ্রহণ বা আলোচনা করতে না পারি।’ যৌক্তিক দাবি নিয়ে তারা আলোচনা করতে রাজি আছেন।

সৌদি জোটের ১৩ শর্তে কাতারকে মুসলিম ব্রাদারহুডের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করা একং আল জাজিরা টেলিভিশন বন্ধ করে দিতে ১০ দিনের আল্টিমেটাম দেওয়া হয়। এসব শর্ত না মানলে দেশটিকে ‘একঘরে’ করার হুমকি দিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী আনোয়ার গারগাশ। তিনি বলেন,‘এর কোনও বিকল্প নেই। বিকল্প একটাই, বিচ্ছিন্ন হয়ে যাওয়া। কারণ একসঙ্গে কাজ করাটা তখন খুবই কঠিন হবে।

সৌদি জোট জানায় এই শর্ত না মানার কোনও বিকল্প নেই। তবে শেখ মোহাম্মদ তার সিদ্ধান্তে অটল। তিনি বলেন, আমাদের অবস্থানে থেকে এই দাবি মানা সম্ভব নয়। প্রথম থেকেই আমরা জানিয়ে আসছি। সার্বভৌমত্বের উপর কোনও আঘাত মেনে  নিবো না আমরা।’

সূত্র: রয়টার্স

/এমএইচ/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম