পাকিস্তানি ক্ষেপণাস্ত্র 'নাসর'-এর সফল পরীক্ষা

বিদেশ ডেস্ক
০৬ জুলাই ২০১৭, ০৮:৩২আপডেট : ০৬ জুলাই ২০১৭, ০৯:২৩
image

পরমাণু অস্ত্র বহনে সক্ষম ক্ষুদ্রপাল্লার ক্ষেপণাস্ত্র ‘নাসর’ এর সফল পরীক্ষা চালানোর দাবি করেছে পাকিস্তান। এক বিবৃতিতে দেশটির সামরিক বাহিনী ‘নাসর’ নামের ওই ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা সম্পন্ন করার কথা জানিয়েছে। পরীক্ষামূলক উৎক্ষেপণ অনুষ্ঠানে দেশটির সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া উপস্থিত ছিলেন। পাকিস্তানি ক্ষেপণাস্ত্র `নসর`
পাকিস্তানের প্রেসিডেন্ট মামনুন হোসেইন এবং প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ দু জনই ক্ষেপণাস্ত্র পরীক্ষার সঙ্গে জড়িত বিজ্ঞানীদের অভিনন্দন জানিয়েছেন। সফল উৎক্ষেপণে বিজ্ঞানীদের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন তারা। 
সামরিক বিবৃতির বরাত দিয়ে পাকিস্তান ও ভারতের বিভিন্ন সংবাদমাধ্যম বলছে, পরমাণু বোমা বহন করে ৭০ কিলোমিটার দূরের লক্ষ্যে এ ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত হানা যাবে। দ্রুত মোতায়েনযোগ্য ‘নাসর’ ক্ষেপণাস্ত্রের সুনির্দিষ্টভাবে আঘাত হানার সক্ষমতা রয়েছে। ভারতের নামোল্লেখ না করে ওই বিবৃতিতে বলা হয়, এই পরীক্ষা বিরাজমান হুমকি মোকাবেলার সক্ষমতা বাড়াবে। 
উৎক্ষেপণ অনুষ্ঠানে দেওয়া ভাষণে পাক সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া বলেন, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে ইসলামাবাদ যে কোনও পথ বেছে নেবে। পাশাপাশি তিনি বলেন, ক্ষেপণাস্ত্র পরীক্ষার মধ্য দিয়ে আমরা বোঝাতে চেয়েছি যুদ্ধকে বেছে নেয়ার কোনো ইচ্ছা পাকিস্তানের নেই। সংলাপের মাধ্যমে শান্তি স্থাপনে সরকারের তৎপরতাকে সেনাবাহিনী আন্তরিকভাবে সমর্থন করে বলেও জানান তিনি। উঁচু মাত্রায় সামরিকীকরণ এবং যুদ্ধবাজ প্রতিবেশীর বিরুদ্ধে শান্তির নিশ্চয়তা দেয়া পাকিস্তানের কৌশলগত সক্ষমতা বলে তিনি উল্লেখ করেন।বলেন, প্রতিদ্বন্দ্বী ভারতের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, পাকিস্তানের কৌশলগত সক্ষমতা উঁচু মাত্রায় সামরিকীকরণ এবং যুদ্ধবাজ প্রতিবেশীর বিরুদ্ধে শান্তির নিশ্চয়তা দেয়।
পাকিস্তানের এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা দিল্লি-ইসলামাবাদ দ্বন্দ্বকে তুঙ্গে নিয়ে যাবে বলে মনে করা হচ্ছে। ১৯৯৮ সালে পাকিস্তান পরমাণু সক্ষমতা অর্জন করেছে এবং ভারত অর্জন করেছে ১৯৭৪ সালে। এরপর থেকে দু দেশই নিয়মিতভাবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়ে আসছে।
সূত্র: ডন, ইন্ডিয়া টুডে
/বিএ/


সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম