কাতারের আমিরের সঙ্গে বৈঠকে বসছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

বিদেশ ডেস্ক
১১ জুলাই ২০১৭, ১৪:১৫আপডেট : ১১ জুলাই ২০১৭, ১৪:১৮

শেখ তামিম বিন হামাদ আল থানি কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি’র সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন। মঙ্গলবার কাতারের রাজধানী দোহায় এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। চলমান সংকট নিরসনে মার্কিন প্রচেষ্টার অংশ হিসেবে এ বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে।

সফরে দেশটির আমির ছাড়াও কাতারি পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুলরাহমান আল থানি’র সঙ্গেও বৈঠকে মিলিত হবেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।

গত সোমবার তুরস্কের রাজধানী ইস্তানবুল থেকে কাতার ইস্যুতে মধ্যস্থতাকারী দেশ কুয়েতের উদ্দেশ্যে যাত্রা করেন টিলারসন। কুয়েত সফরে তিনি দেশটির আমির শেখ সাবাহ আল আহমাদ আল সাবাহ-সহ দেশটির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে কুয়েতের আমির মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে বলেন, আমরা এমন  একটি সংকট উত্তরণের চেষ্টা করছি যা শুধু আমাদের জন্যই নয়; বরং পুরো দুনিয়ার জন্য উদ্বেগের।

কাতার সফর শেষে সৌদি আরব যাওয়ার কথা রয়েছে টিলারসনের।

জুন মাসের গোড়ার দিকে কাতারের সঙ্গে সৌদি আরব, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও মিসর সম্পর্ক বিচ্ছিন্ন করে অবরোধ জারি করে। সন্ত্রাসে মদদ দেওয়ার অভিযোগ তুলে এ পদক্ষেপ নেয় দেশগুলো। সূত্র: আল জাজিরা।

/এমপি/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম