কাতার ইস্যুতে সৌদি আরবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

বিদেশ ডেস্ক
১২ জুলাই ২০১৭, ২০:২৬আপডেট : ১২ জুলাই ২০১৭, ২০:২৬
image

কাতার ইস্যুতে সৌদি আরবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

মধ্যপ্রাচ্য কূটনৈতিক সংকট নিয়ে আলোচনা করতে সৌদি আরব পৌঁছেছেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রী রেক্স টিলারসন। বুধবার সৌদি বাদশা সালমানের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তার।

গত ৫ জুন সন্ত্রাসবাদে সমর্থনের অভিযোগ এনে কাতারের সঙ্গে কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করে সৌদি আরব, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও মিসরসহ কয়েকটি দেশ। এরপর সম্পর্ক পুনর্গঠনে কাতারকে ১৩টি শর্ত বেঁধে দেয় সৌদি জোট। কিন্তু শর্ত না মানায় নিষেধাজ্ঞা অব্যাহত রয়েছে কাতারের বিরুদ্ধে।

সৌদি বাদশার সঙ্গে কথা বলার পর টিলারসন দোহায় গিয়ে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি ও পররাষ্ট্র মন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান আল থানির সঙ্গে বৈঠক করবেন।

কয়েকদিন আগে এই সংকট নিরসনে মধ্যপ্রাচ্য সফর করেছিলেন ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রী বরিস জনসন। সফরে কুয়েতের আমির, সৌদি বাদশা এবং কাতারের আমির ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছিলেন।

/এমএইচ/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম