জর্ডানে ইসরায়েলি ‍দূতাবাসে হামলা, নিহত ২

বিদেশ ডেস্ক
২৪ জুলাই ২০১৭, ০৮:৫৬আপডেট : ২৪ জুলাই ২০১৭, ১১:২৭
image

জর্ডানে ইসরায়েলি ‍দূতাবাসে হামলা, নিহত ২

জর্ডানের ইসরায়েলি দূতাবাসে দুর্বৃত্তদের হামলার ঘটনায় আরও একজন জর্ডানীয় নাগরিক মারা গেছেন। এই নিয়ে  দেশটির ‍দুইজন নাগরিক নিহত হলেন। আহত হয়েছেন এক ইসরায়েলি। শনিবার মধ্যরাতে দেশটির রাজধানী আমানে এই হামলার ঘটনা ঘটে। নিরাপত্তা কর্মকর্তাদের বরাতে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, জর্ডানের দুই নাগরিক একটি আসবাবপত্র প্রতিষ্ঠানের কর্মী। ঘটনার কিছু সময় আগে তারা দূতাবাসে ঢোকেন। হামলার পর তিনজনকেই হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে গিয়ে মারা যান জর্ডানের ‍দু্ই নাগরিক।

তবে কি কারণে এই হামলা হয়েছে সেই বিষয়টি স্পষ্ট করে জানাতে পারেনি কর্তৃপক্ষ। পুলিশ জানায়, এখনও তদন্ত চলছে এবং তারা প্রাথমিক অবস্থায় আছেন। ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকেও কিছু জানানো হয়নি। দূতাবাসের চারপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

জর্ডানের পূর্ব জেরুজালেমে মুসলিম ও ইহুদিদের পবিত্র স্থানে ইসরায়েল মেটাল ডিটেক্টর বসানোর ঘটনায় গত ২১ জুলাই আম্মানে হাজার হাজার মানুষ প্রতিবাদ জানান। মুসলিমদের কাছে এই স্থানটি হারাম আল-শরীফ এবং ইহুদিদের কাছে টেম্পল মাউন্ট হিসেবে পরিচিত।  

জর্ডানের ৭০ লাখ জনগণের অনেকেই ফিলিস্তিনি। ১৯৪৮ সালে তাদের বাবা-মা কিংবা দাদা-দাদী জর্ডানের পালিয়ে আসেন। এরপর সেখানেই বসবাস শুরু হয় তাদের। আল-আকসায় মেটাল ডিটেক্টরসহ অন্যান্য নিরাপত্তা ব্যবস্থা মেনে নিতে পারেনি অনেক জর্ডানিয়ান। তাই শুক্রবার রাস্তায় নেমে আসেন হাজার হাজার মানুষ।

/এমএইচ/

সম্পর্কিত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম