যৌন নিপীড়নের অভিযোগ অস্বীকার করবেন পোপ-সহযোগী জর্জ পেল

বিদেশ ডেস্ক
২৬ জুলাই ২০১৭, ২১:১৫আপডেট : ২৬ জুলাই ২০১৭, ২১:১৯
image

আদালতে যৌন হয়রানির অভিযোগ স্বীকার করবেন না পোপ ফ্রান্সিসের ঘনিষ্ঠ সহযোগী কার্ডিনাল জর্জ পেল। তার আইনজীবীকে উদ্ধৃত করে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ খবর জানিয়েছে। বুধবার অস্ট্রেলিয়ায় মেলবোর্ন আদালতে সশরীরে হাজিরা দিয়েছেন তিনি। গত মাসে ভ্যাটিকানের এই কোষাধক্ষের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগে অস্ট্রেলিয়ায় মামলা হয়।
যৌন নিপীড়নের অভিযোগ অস্বীকার করবেন পোপ-সহযোগী জর্জ পেল

একাধিক ব্যক্তির কাছে পেলের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ পাওয়ার কথা জানিয়েছে অস্ট্রেলিয়ার পুলিশ। তবে বরাবরই এমন অভিযোগ অস্বীকার করে আসছেন পেল। তার আইনজীবী রবার্ট রিখটার বলেন, ‘কার্ডিনাল পেল তার বিরুদ্ধে উঠা অভিযোগ স্বীকার করবেন না। নিজেকে নির্দোষ প্রমাণের চেষ্টা করবেন তিনি।’ গত মাসেও পেল দাবি করেছিলেন, ‘আমি নির্দোষ। আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।’

প্রসিকিউটরদের যুক্তি উপস্থাপন করার জন্য ৮ সেপ্টেম্বরের পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছে।

জর্জ পেল অস্ট্রেলিয়ার সবচেয়ে সিনিয়র ক্যাথলিক ধর্মগুরু। কোষাধ্যক্ষ হওয়ায় ভ্যাটিকানের তৃতীয় সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তি তিনি।  তার বিরুদ্ধের অভিযোগকে ঐতিহাসিক বলে মন্তব্য করেছে ভিক্টোরিয়া স্টেট পুলিশের ডেপুটি কমিশনার শেন প্যাটন। বুধবার পুলিশের কড়া নিরাপত্তায় মেলবোর্নের আদালতে প্রবেশ করেন কার্ডিনাল পেল। বের হওয়ার সময়ও পুলিশ তাকে ঘিরে রাখে। আদালতের বাইরে তখন বিভিন্ন দেশের সাংবাদিকরা অপেক্ষা করছিলেন। পেলের সমর্থনেও অনেকে আদালতের সামনে জড়ো হন।

/এমএইচ/বিএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম