ইসরায়েলের হাতে নিহত ৮ ফিলিস্তিনি, আহত অর্ধ সহস্রাধিক

বিদেশ ডেস্ক
০৪ আগস্ট ২০১৭, ১৮:০৭আপডেট : ০৪ আগস্ট ২০১৭, ১৮:১২

ইসরায়েলের হাতে নিহত ৮ ফিলিস্তিনি, আহত অর্ধ সহস্রাধিক চলতি বছরের জুলাইয়ে জেরুজালেম ও সংলগ্ন এলাকায় ইসরায়েলি বাহিনীর হাতে নিহত হয়েছেন আট ফিলিস্তিনি। আহত হয়েছেন অন্তত ৬০০ জন। আটক হয়েছেন কমপক্ষে ৪২৫ জন। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম ওয়াদি হিলওয়াহ-এর এক প্রতিবেদনে এ সংখ্যা তুলে ধরা হয়েছে।

জুলাই মাসে ফিলিস্তিনিদের অন্তত ১২টি ভবন ধ্বংস করেছে ইসরায়েল। আল আকসা মসজিদে ইসরায়েলের মেটাল ডিটেক্টরসহ অন্যান্য নজরদারি ব্যবস্থা বসানোকে কেন্দ্র করে নতুন করে সহিংসতার সূত্রপাত হয়। নজরদারি বসানোর প্রতিবাদে রাস্তায় দাঁড়িয়ে নামাজ আদায় করেন মুসল্লিরা। এ সময় ইসরায়েলি বাহিনী কর্তৃক নামাজরত মুসল্লিকে লাথি মারার মতো ঘটনাও ঘটে।

এই প্রতিরোধ ছড়িয়ে পড়ে জেরুজালেম থেকে পশ্চিম তীর পর্যন্ত। ১৩ দিন ধরে চলে বিক্ষোভ। ফিলিস্তিনি ভূখণ্ডে অবৈধ বসতি স্থাপনকারী ইহুদি এবং ইসরায়েলি বাহিনীর তাণ্ডবে নিহত হন আট ফিলিস্তিনি।

ওয়াদি হিলওয়াহ-এর প্রতিবেদনে বলা হয়েছে, আটককৃত ৪২৫ জনের মধ্যে ৬৫ জনই শিশু। এরমধ্যে ৯ জনের বয়স ১২-এর নিচে। এছাড়া দুইজন বয়স্ক পুরুষ ও একজন বয়স্ক নারীকেও আটক করা হয়। আল-আকসার ইসলামিক আওকাফ বিভাগের ৫৮ সদস্যকেও গ্রেফতার করে ইসরায়েল।

আল-আকসা প্রাঙ্গন থেকে ২২২ জনকে আটক করা হয়েছে। সিলওয়ান থেকে ৫৪ জন, ওল্ড সিটি থেকে ৩৫, আত-তুর থেকে ৩১, আল-ইসাওয়া থেকে ২০, ওয়াদি জোজ থেকে ১৬, আল-সাওয়ানেহ থেকে ১৪, সুফাত ও অনতা শরণার্থী শিবির থেকে  ১৩, শুয়াফাত থেকে ৬, বিত হানিনা থেকে দুই, সুরবাহার ও জাবাল-আল মুকাবের থেকে পাঁচজন করে গ্রেফতার করা হয়েছে।

এছাড়া অন্তত ৮১ জন ফিলিস্তিনির আল  আকসায় প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। রাবার বুলেট, শব্দবোমা, কাঁদানে গ্যাসের কারণে আহত হয়েছেন কমপক্ষে ৬০০ ফিলিস্তিনি। ধসে পড়েছে ১২টি ভবন। এতে ৭ শিশুসহ গৃহহীন হয়েছেন ১৭ জন। সূত্র: মিডল ইস্ট মনিটর।

/এমএইচ/এমপি/

সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম