উ. কোরিয়াকে কড়া জবাব দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের

বিদেশ ডেস্ক
০৯ আগস্ট ২০১৭, ০৯:২৬আপডেট : ০৯ আগস্ট ২০১৭, ১৫:২০
image

যুক্তরাষ্ট্রে আর কোনও হামলার হুমকি দিলে উত্তর কোরিয়াকে কড়া জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জাতিসংঘের নিষেধাজ্ঞার বিরুদ্ধে উত্তর কোরিয়া সরাসরি ব্যবস্থা নেওয়া কথা জানালে এই হুমকি দেন ট্রাম্প। বুধবার ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।

উ. কোরিয়াকে কড়া জবাব দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের

উত্তর কোরিয়া জানায়, যুক্তরাষ্ট্র কিংবা পশ্চিম ইউরোপে পারমাণবিক ক্ষেপণাস্ত্র হামলা চালাতে শেষ কারিগরি প্রতিবন্ধকতাও পার করে ফেলেছে তারা। জবাবে ট্রাম্প বলেন, ‘যুক্তরাষ্ট্রের প্রতি উত্তর কোরিয়ার আর হুমকি না দেওয়াই ভালো। নাহলে তারা এমন পরিস্থিতি দেখবে যেটা বিশ্ব আগে কখনও দেখেনি।’

উত্তর কোরিয়ার বিশেষজ্ঞরা বলেছেন, এই বক্তব্যে ট্রাম্পই বিপাকে পড়বেন। ওয়াশিংটন ভিত্তিক অস্ত্র নিয়ন্ত্রণ সংস্থার প্রধান ডারিল কিমবল বলেন, ‘উত্তর কোরিয়াকে হুমকি দেওয়া ট্রাম্পের জন্য ভালো সিদ্ধান্ত নয়। আমার এই পরিস্থিতি সামলানোর জন্য সংলাপ প্রয়োজন। ’

রিপাবলিকান সিনেটর জন ম্যাককেইন বলেছেন, ‘আমি জানি না তিনি আসলে কি বলছেন। আমি অনেক আগেই তার বক্তব্যের ব্যাখ্যা খোঁজা ছেড়ে দিয়েছি। তবে আমার মনে হয় না তার এই বক্তব্য ঠিক ছিলো।’

উত্তর কোরিয়া থেকে জানানো হয়, তারা মার্কিন মার্কিন প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল গুয়ামে ক্ষেপণাস্ত্র হামলার কথা ভাবছে। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে, কৌশলগতভাবে যুক্তরাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ একটি স্থাপনা হিসেবে পরিচিত গুয়ামে দেশটি মাঝারি দেকে দূর পাল্লার রকেট নিক্ষেপ করার পরিকল্পনা করছে। গুয়ামে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর একটি ঘাঁটি রয়েছে।

/এমএইচ/

সম্পর্কিত
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের