ব্রাসেলসে পুলিশের ওপর চাপাতি দিয়ে হামলাকারী গুলিতে নিহত

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৬ আগস্ট ২০১৭, ০৪:১১আপডেট : ২৬ আগস্ট ২০১৭, ০৬:২৩

ব্রাসেলস হামলা বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে পুলিশের দুই জন সৈনিকের ওপর চাপাতি দিয়ে হামলাকারী এক ব্যক্তি গুলিতে নিহত হয়েছে। হামলাকারী গুলিবিদ্ধ হওয়ার আগে ধারালো ছুরি দিয়ে দুই জন্য সৈনিককে জখম করে।

জানা গেছে, ৩০ বছর বয়সী ওই হামলাকারী গুলিবিদ্ধ হয়ে রাস্তায় পড়েছিল কিন্তু পরে হাসপাতালে নেওয়ার পর সে মারা যায়। আর হামলাকারীর চাপাতির আঘাতে আহত দুই জন সৈনিকের মধ্যে একজনের মুখে ও অন্যজনের হাতে মারাত্মকভাবে জখম হয়েছে।

ছবি ও ভিডিওতে দেখা গেছে, হামলার স্থান ও পাশের রাস্তাগুলো পুলিশ ঘিরে রেখেছে।

গত বছর বেলজিয়ামের রাজধানীতে এক সন্ত্রাসী হামলার পর থেকে সেখানের বিভিন্ন রাস্তায় সেনাবাহীর সদস্যদের উপস্থিতি দেখা গেছে। ওই হামলায় ৩০ জন নিহত হয়।

ব্রাসেলস হামলা বেলজিয়ামের ফেডারেল প্রসিকিউটর অফিস থেকে জানানো হয়েছে, হামলাকারী সন্ত্রাসী হিসেবে পরিচিত নন। কিন্তু প্রতক্ষদর্শীরা হামলার সময় তাকে ‘আল্লাহু আকবর’ বলে চিৎকার করতে শুনেছে।

প্রসিউটর অফিস থেকে এ আক্রমণকে সন্ত্রাসী হামলা বলে অবিহিত করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী রিয়ান ম্যাকডোনাল্ড এক টুইট বার্তায় লিখেছেন, ব্রাসেলসের রাস্তায় পুলিশের উপস্থিতি বাড়ার পর তিনি গুলির শব্দ শুনেছেন।

অন্য এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, তিনি দুইবার গুলির শব্দ এবং সাইরেন বাজতে শুনেছেন।

 

/এসএনএইচ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম