স্বাধীনতার প্রশ্নে গণভোটের জন্য কাতালোনিয়ার পার্লামেন্টে আইন পাস

বিদেশ ডেস্ক
০৭ সেপ্টেম্বর ২০১৭, ১৪:৪৭আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০১৭, ১৪:৪৮
image

স্পেন থেকে কাতালোনিয়ার বিচ্ছিন্ন হওয়া না হওয়ার প্রশ্নে ১ অক্টোবর গণভোট অনুষ্ঠানের প্রস্তাব অনুমোদন করেছে অঞ্চলটির পার্লামেন্ট। বুধবার (৬ সেপ্টেম্বর) রাতে কাতালোনিয়ার স্বাধীনতা প্রশ্নে উত্থাপিত বিলটি অনুমোদন করা হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, ভোটাভুটির পর পরই কাতালোনিয়ার প্রেসিডেন্ট কার্লেস পুগডেমন্ট বিলটিতে স্বাক্ষর করে তা স্থানীয় আইনে পরিণত করেন।

কাতালোনিয়ার পার্লামেন্ট
বিবিসির প্রতিবেদনে বলা হয়, ১ অক্টোবর কাতালোনিয়ার স্বাধীনতার প্রশ্নে গণভোট আয়োজনের ব্যাপারে বুধবার আঞ্চলিক পার্লামেন্টে ভোটাভুটি হয়। বার্সেলোনার ১৩৫ আসনবিশিষ্ট আইনসভায় প্রস্তাবের পক্ষে ৭২টি ভোট পড়ে। ভোটদান থেকে বিরত থাকেন ১১ জন।

ভোটাভুটির ফলাফল ঘোষণার পর পরই এমপিরা কাতালোনিয়ার জাতয়ি সংগীত গাইতে শুরু করেন।

কাতালোনিয়ার প্রেসিডেন্ট কার্লেস পুগডেমন্ট
উল্লেখ্য, স্পেনের বিত্তশালী অঞ্চল কাতালোনিয়া। এর রাজধানী বার্সেলোনা। অঞ্চলটির নিজস্ব ভাষা রয়েছে। ২০১৫ সালের সেপ্টেম্বরে কাতালোনিয়া প্রাদেশিক পার্লামেন্ট নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায় সেখানকার স্বাধীনতাকামীরা। নির্বাচনের ওই ফলের মধ্য দিয়ে স্পেন থেকে পৃথক হয়ে নতুন রাষ্ট্র গঠনের পথে এক ধাপ এগিয়ে যায় কাতালানরা। গত জুনে কাতালোনিয়া কর্তৃপক্ষ  ১ অক্টোবর গণভোট আয়োজনের ঘোষণা দেয়। স্পেন সরকার এ ধরনের গণভোটকে বেআইনি বলে আখ্যা দিয়ে আসছে।

/এফইউ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক