রাখাইনে জাতিসংঘ পর্যবেক্ষকদের প্রবেশের অনুমতি দেওয়ার আহ্বান ওআইসি’র

বিদেশ ডেস্ক
১৩ সেপ্টেম্বর ২০১৭, ২২:১৪আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০১৭, ২২:১৯

রাখাইনে জাতিসংঘ পর্যবেক্ষকদের প্রবেশের অনুমতি দেওয়ার আহ্বান ওআইসি’র মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের বিরুদ্ধে চলমান জাতিগত নিধনযজ্ঞের নিন্দা জানিয়েছে মুসলিম দেশগুলোর সংস্থা ওআইসি। সেখানে অব্যাহত নৃশংসতা পর্যবেক্ষণের জন্য জাতিসংঘের পর্যবেক্ষকদের আক্রান্ত এলাকায় প্রবেশের অনুমতি দিতে মিয়ানমারের প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি। কাজাখস্তানের আস্তানা শহরে ওআইসি’র প্রযুক্তি বিষয়ক সম্মেলন থেকে এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, ২৫ আগস্ট সহিংসতা শুরুর পর থেকে মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে এসেছেন কমপক্ষে তিন লাখ ৭০ হাজার রোহিঙ্গা। তাদের বেশিরভাগই জানিয়েছেন, সেনাবাহিনী নির্বিচারে গুলিবর্ষণ করছে। বাড়িঘর পুড়িয়ে দিচ্ছে। সেনাদের তাণ্ডবের সঙ্গে যুক্ত হয়েছে উগ্রপন্থী বৌদ্ধরা।

সম্মেলনে রোহিঙ্গা মুসলিমদের মানবিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন মুসলিম দেশগুলোর নেতারা। এতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে অনুষ্ঠিত বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন কাজাখস্তানের পররাষ্ট্রমন্ত্রী কাইরাত আবদ্রাখমানোভ। তিনি বলেন, বিপন্ন রোহিঙ্গাদের চলমান সংকট আমাদের কাছে অধিক গুরুত্বপূর্ণ। সূত্র: প্রেস টিভি।

/এমপি/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম