ভারতের আরেক ‘গুরু’র বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

বিদেশ ডেস্ক
২৪ সেপ্টেম্বর ২০১৭, ০১:১৫আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০১৭, ০১:২২
image

ভারতের আরেকজন স্বঘোষিত ‘ধর্মীয় গুরু’ এর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে। ফলাহারি মহারাজ নামে ওই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে ২১ বছর বয়সী এক তরুণীকে ধর্ষণ করেছেন তিনি। শনিবার ভারতীয় সংবাদমাধ্যমগুলোর বরাতে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি একথা জানায়।

ভারতের আরেক ‘গুরু’র বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

বিবিসির প্রতিবেদনে বলা হয়,  অভিযোগ প্রমাণিত হলে ১০ বছরের কারাদণ্ড হতে পারে। শনিবার তাকে গ্রেফতার করে আলওয়ার হাসপাতালে মেডিকেল পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়েছে।

জয়পুরে আইন নিয়ে পড়াশোনা করা ওই নারী ১১ সেপ্টেম্বর ফলাহারি মহারাজের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। অভিযোগ থেকে জানা যায় ৭ আগস্ট ওই ধর্ষণের ঘটনা ঘটেছিলো। তিনি আলওয়ারে ওই গুরুর আশ্রমে টাকা অনুদানে গিয়েছিলেন তিনি।

ওই নারী জানান, রাতে সেখানে থাকতে রাজি হওয়ার পর ধর্ষণের শিকার হন তিনি।  মহারাজ তাকে মামলা না করারও হুমকি দিয়েছিলেন।

এর আগে গতমাসে বিতর্কিত ‘গুরু’ গুরমিত রাম রহিম সিংকে ধর্ষণের অভিযোগে ২০ বছরের কারাদণ্ড হয়েছে। 

/এমএইচ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
তৃণমূল থেকে বহিষ্কৃত হয়েও যেভাবে বিরোধীদলীয় নেতা হলেন ঋতব্রত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম